শিরোনাম

| |

ক্যাবল মেরামতের জন্য ৫ দিন ইন্টারনেটের ধীরগতি থাকতে পারে

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: October 26, 2020 3:43 PM
Print Friendly and PDF

অনলাইন ডেস্ক ::: দেশে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত মোট পাঁচ দিন ইন্টারনেটের গতি কিছুটা কম হতে পারে। সাবমেরিন ক্যাবলের জরুরি মেরামত কাজের জন্য এ সমস্যা হতে পারে বলে জানিয়েছে সেবাদাতা প্রতিষ্ঠানগুলো।

মঙ্গলবার (২৭ অক্টোবর) থেকে শুরু করে শনিবার (৩১ অক্টোবর) পর্যন্ত এ মেরামতের কাজ চলবে।

প্রমোশনাল খবরMgid
চিকন হতে চান? এটি ব্যাবহার করুন ২ সপ্তাহে ২৭ কেজি হারানোর জন্য
Slimfit Green Coffee
আপনার চেহারা থেকে কিভাবে 10 বছর কমিয়ে ফেলবেন তার গোপন সূত্র
Goji Cream
এই উদ্ভাবনী পণ্যটির দ্বারা আপনার পেটের আকার কমিয়ে ফেলুন
Keto
ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন আইএসপিএবির সাধারণ সম্পাদক ইমদাদুল হক জানান, দেশের কোনো কোনো ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে (আইআইজি) ভারতের চেন্নাই হয়ে সিঙ্গাপুরের সঙ্গে সংযুক্ত হয়। সেখানে একটি সাবমেরিন কেবল আছে। সেটিই মেরামত করা হচ্ছে। দেশের যেসব আইআইজি ওই কেবলটি ব্যবহার করে, তারা কিছুটা ধীরগতির মুখে পড়তে পারে। তবে বাকিদের সমস্যা হবে না।

তিনি জানান, বাংলাদেশ প্রথম সাবমেরিন কেবল ‘সি-মি-উই-৪’এ যুক্ত হয় ২০০৫ সালে। এই সাবমেরিন কেবলের মাধ্যমে বিভিন্ন পথে বাংলাদেশ সিঙ্গাপুরের সঙ্গে যুক্ত। ওই সাবমেরিন ক্যাবলটি অনেক সময় মেরামতের প্রয়োজন পড়ে। ফলে কেউ কেউ কিছুটা ধীরগতির মুখে পড়তে পারেন। তবে ইন্টারনেট সুবিধা অব্যাহত থাকবে।

বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানির এক কর্মকর্তা জানিয়েছেন, বাংলাদেশ অংশে কোনো মেরামতের কাজ হচ্ছে না।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
October 22, 2026
Fajr 4:42 am
Sunrise 5:55 am
Zuhr 11:42 am
Asr 3:50 pm
Maghrib 5:30 pm
Isha 6:42 pm
Dhaka, Bangladesh
October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ