শিরোনাম

| |

সিঙ্গাপুর থেকে ২ লাখ মেট্রিক টন ইউরিয়া কিনবে সরকার

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: October 10, 2020 11:26 AM
Print Friendly and PDF

সিঙ্গাপুর থেকে দুই লাখ মেট্রিক টন ব্যাগড গ্রানুলার ইউরিয়া সার চট্টগ্রাম ও মোংলা বন্দরের মাধ্যমে কেনার প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল দেশের বাইরে থাকায় কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ভার্চুয়াল সভায় এ সংক্রান্ত দুটি ক্রয় প্রস্তাবের অনুমোদন দেয়া হয়েছে। সভায় কমিটির সদস্য, মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সচিব, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা যুক্ত ছিলেন।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব ড. আবু সালেহ্ মোস্তফা কামাল ভার্চুয়াল ব্রিফিংয়ে এ তথ্য জানান।

তিনি বলেন, সিঙ্গাপুরের সিএনএএমপিজিসি সিঙ্গাপুর পিটিই লিমিটেড কোম্পানি থেকে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) অধীনে এক লাখ মেট্রিক টন ব্যাগড গ্রানুলার ইউরিয়া সার চট্টগ্রাম বন্দরের মাধ্যমে আমদানির অনুমোদন দেয়া হয়েছে। এতে ব্যয় হবে ২৬৩ কোটি ৮৫ লাখ ৪৭ হাজার টাকা।

এছাড়াও শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) অধীনে এক লাখ মেট্রিক টন ব্যাগড গ্রানুলার ইউরিয়া সার মোংলা বন্দরের মাধ্যমে আমদানির অনুমোদন দেয়া হয়েছে। এতে ব্যয় হবে ২৬৫ কোটি ১৮ লাখ ৮৪ হাজার ১৫০ টাকা।

এ ১ লাখ সারের সরবরাহকারী প্রতিষ্ঠান জেনট্রেড এফজেডই, ইউএই (স্থানীয় এজেন্ট : দেশ ট্রেডিং করপোরেশন, ঢাকা), এগ্রিফার্ট লিভেন ইন্টারন্যাশনাল পিটিই লি., সিঙ্গাপুর (স্থানীয় এজেন্ট : এগ্রো ইন্ডাস্ট্রয়াল ইনপুট, ঢাকা), আরিস ফার্টিলাইজারস গ্রুপ পিটিই লি., সিঙ্গাপুর (স্থানীয় এজেন্ট : পোটন ট্রেডার্স, ঢাকা)।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
November 24, 2026
Fajr 4:59 am
Sunrise 6:14 am
Zuhr 11:44 am
Asr 3:35 pm
Maghrib 5:14 pm
Isha 6:30 pm
Dhaka, Bangladesh
November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ