শিরোনাম

| |

করোনায় আ.লীগের ৫২২ জনের মৃত্যু, কোনো দল এত বড় ত্যাগ করেনি

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: October 4, 2020 6:59 AM
Print Friendly and PDF

বার্তা ডেস্কঃ করোনা মহামারির মধ্যে বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে গিয়ে প্রাণ-ঘাতী ভাইরাসটিতে আক্রান্ত হয়ে আওয়ামী লীগের ৫২২ জন নেতা-কর্মী মৃত্যু বরণ করেছেন বলে জানিয়েছেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (০৩ অক্টোবর) গণভবনে আওয়ামী লীগ কেন্দ্রী’য় কার্যনির্বাহী সংসদের সভা’য় এ কথা তিনি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, “করোনা ম’হা-মা’রির সময়ে মাঠে থাকার কারণে আমাদের প্রায় ৫২২ জন নেতাকর্মী মৃ’ত্যু বরণ করেছেন। এই যে এত বড় সাক্রিফাইস (ত্যাগ) বোধ হয় আর কোনো দল করেনি।

তিনি বলেন, “আমরা মানুষের পাশে আছি, মানুষের পাশে থাকব। আমি দেশবাসী’কে এইটুকু বলতে চাই, জনগণে’র সংগঠন হচ্ছে আওয়ামী লীগ, আর আওয়ামী লীগ জনগণে’র পাশে আছে এবং সেটা আবারও এই দু’র্যো’গ করোনা ম’হা-মা’রির সময়ও প্রমাণ হয়েছে।জনগণের আস্থা বিশ্বাস’টা হচ্ছে আমাদের একমাত্র সম্বল, সেটাই আমাদের শ’ক্তি। ”
আওয়ামী লীগ’কে সাংগঠনিকভাবে আরও শক্তিশালী করার তাগিদ দিয়ে দল’টির সভাপতি শেখ হাসিনা বলেন, “পার্টির কাজগুলিও মোটামুটি কিছু কিছু জায়গা’য় সচল রয়েছে।
এখন খুব বেশি যাতায়াত না করলেও কিছু সাংগঠনিক কার্যক্রম আমাদের অব্যাহত রাখতে হবে। সাংগঠনিক শক্তি’টা হচ্ছে সবচেয়ে বড়। ”
তিনি বলেন, “আওয়ামী লীগের যে তৃণমূল পর্যায়ে সাংগঠনিক শক্তি আছে, এই করোনা মোকাবিলার সময় তারা যখন মাঠে নেমেছে তখনি সেটা প্রমাণিত হয়েছে। ”
আওয়ামী লীগে’র সমালোচনা’র করার আগে নিজের চেহারা আয়নায় দেখার অনুরোধ জানিয়ে সমালোচক’দের উদ্দেশে শেখ হাসিনা বলেন, “কেউ কেউ আপন মনের মাধুরি মিশিয়ে বলেই যাচ্ছে।  কিন্তু তাদের মাঠে মানুষে’র পাশে দেখা যায়’নি। তারা কেউ আবার বিচার করে— আওয়ামী লীগ কতটুকু করলো, কতটুকু করলো না। কিন্তু তারা আয়না’তে নিজে’র চেহারা দেখে না। ”
প্রধানমন্ত্রী বলেন, “এই দেশে গরিব মানুষে’র সেবা করার অনেক লোক, অনেক রকমে’র প্রতিষ্ঠান, অনেক কার্যক্রম আমরা দেখি। কিন্তু করোনাকালে তো তাদের কোনো কার্যক্রম আমরা দেখি’নি। সবাই ঘরে, তখন মানুষে’র পাশে আর কেউ নেই। মানুষে’র পাশে আওয়ামী লীগ আছে। কারণ, আওয়ামী লীগ জনগণে’র সংগঠন, আওয়ামী লীগ জনগণে’র জন্য সব থেকে বেশি কাজ করে। ”
বঙ্গবন্ধুকন্যা বলেন, “মুজিববর্ষে আমাদের ঘোষণা— প্রত্যেকটা গৃ’হহীন-ভূ’মিহীন মানুষকে আমরা ঘরবাড়ি তৈরি করে দেব। বৃক্ষরোপণ কর্মসূচি ব্যাপকভাবে চলছে। সিদ্ধান্ত নিয়েছিলাম আমরা এক কোটি গাছ লাগাব। কিন্তু আমাদের কৃষকলীগ, আওয়ামী লীগ বা সহযোগী সংগঠন মিলে এক কোটির থেকে বেশি গাছ ইতোমধ্যে’ই রোপণ করেছে। সরকারের পক্ষ থেকেও আমরা একই কর্মসূচি নিয়েছি। ”
প্রধানমন্ত্রী বলেন, “বৃক্ষরোপণ, সুবজ বেষ্টনী, প্রকৃতি রক্ষা করতে আমরা কাজ করে যাচ্ছি। কাজে’ই সার্বিকভাবে একদিকে দু’র্যো’গ, রো’গ মোকাবিলা করা আরেকদিকে দেশটা’কে সচল রাখা সব রকমে’র কাজ’ই আমরা করে যাচ্ছি। আমরা চেষ্টা করে যাচ্ছি আমাদের প্রাণপণে। ”

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
November 27, 2026
Fajr 5:02 am
Sunrise 6:21 am
Zuhr 11:46 am
Asr 3:35 pm
Maghrib 5:10 pm
Isha 6:30 pm
Dhaka, Bangladesh
November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ