শিরোনাম

| |

শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে বরিশালে ৬১৭ টি মন্ডপে

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: October 2, 2020 11:01 AM
Print Friendly and PDF

নিজস্ব প্রতিবেদক :: বরিশাল জেলা ও মহানগর মিলিয়ে এবারে মোট ৬১৭টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে মহানগর পূজা উদযাপন পরিষদ।
এ বিষয়টি নিশ্চিত করে পরিষদের সাংগঠনিক সম্পাদক স্বপন কর জানান, গত বছরের থেকে এবারে ব্যক্তিগত একটি পূজা বেড়ে মহানগর এলাকায় ৪২টি মণ্ডপে অনুষ্ঠিত হবে দুর্গাপূজা।

এছাড়া জেলায় ৫৭৫ মণ্ডপে অনুষ্ঠিত হবে পূজা। যার মধ্যে বরিশাল সদর উপজেলায় ২২টি, গত বছরের তুলনায় দুটি মণ্ডপে বেড়ে এবারে আগৈলঝাড়ায় ১৫৭টি, উজিরপুরে ১১০টি, গৌরনদীতে ১টি বেড়ে মোট ৮০টি, বাকেরগঞ্জে তিনটি কমে ৭২টি, বানারীপাড়ায় ১টি কমে ৫৯টি, বাবুগঞ্জে ১টি বেড়ে ২৪টি, মেহেন্দিগঞ্জে ২৪টি, হিজলায় ১টি বেড়ে ১৫টি এবং মুলাদীতে ১টি কমে ১২টি মণ্ডপে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গাপূজা। এবারে বরিশাল জেলায় পূজোর সংখ্যা কমেছে ৫টি এবং মহানগর ও জেলা মিলিয়ে বেড়েছে ৬টি।
বরিশাল মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুরঞ্জিৎ দত্ত লিটু জানান, করোনার কারণে এবারে বিগত বছরগুলোর মত দুর্গাপূজার আয়োজন করা যাচ্ছে না। সীমিত পরিসরে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে অনুষ্ঠিত হবে বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সব থেকে বড় এই উৎসব। সকল মণ্ডপেই প্রতিমা তৈরির কাজ চলছে, চলছে আনুসঙ্গিক প্রস্তুতিও।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
July 23, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ