শিরোনাম

| |

লাইফ সাপোর্টে, হাসানাত আবদুল্লাহ, করোনা আক্রান্ত নন

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: September 30, 2020 12:44 PM
Print Friendly and PDF

অনলাইন ডেস্ক : প্রাণঘাতী করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হলেও বরিশালের সাংসদ আবুল হাসানাত আবদুল্লাহ এই ভাইরাসে আক্রান্ত নন। করোনা পরীক্ষার প্রাপ্ত ফলাফলে তার রিপোর্ট নেগেটিভ এসেছে। এমনটি জানিয়ে চিকিৎসকেরা বরিশাল-১ আসনের এই সংসদ সদস্যর হার্টের চিকিৎসা শুরু করেছেন। বর্তমানে তিনি লাইফ সাপোর্টে আছেন।

এসব তথ্য সাংসদের সাথে হাসপাতালে অবস্থানরত ঘনিষ্ট একজন বুধবার বেলা সোয়া ১২টার দিকে নিশ্চিত করেছেন।

এর আগে মঙ্গলবার রাত সোয়া ৮টার দিকে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন পরিবীক্ষণ কমিটির প্রধান আবুল হাসানাত আব্দুল্লাহ অসুস্থ হয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন। তার অবস্থা গুরুতর হওয়ায় রাতেই তাকে হাসপাতালের আইসিইউতে স্থানান্তরিত করা হয়েছে।

জানা গেছে, মঙ্গলবার রাত সোয়া ৮টার দিকে সংসদ ভবনের বাসভবনে অসুস্থ হয়ে পড়লে ৯টার দিকে মন্ত্রীকে ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। একপর্যায়ে তার অক্সিজেন লেভেল ৩১-এ নেমে আসে। হাসপাতালের আইসিইউতে নেয়ার পর তার অক্সিজেন লেভেল স্বাভাবিক হয়। তার ফুসফুসে কফ জমেছ বলে সন্দেহ করা হচ্ছে। এছাড়া করোনা উপসর্গ থাকায় তার নমুনাও সংগ্রহ করা হয়েছিল।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
November 6, 2026
Fajr 4:49 am
Sunrise 6:03 am
Zuhr 11:41 am
Asr 3:40 pm
Maghrib 5:20 pm
Isha 6:34 pm
Dhaka, Bangladesh
November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ