শিরোনাম

| |

কুয়েতের আমির শেখ সাবাহ’র মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: September 30, 2020 11:54 AM
Print Friendly and PDF

কুয়েতের আমির শেখ সাবাহ আল-আহমাদ আল-সাবাহ’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। শোক বার্তায় রাষ্ট্রপতি বলেন, কুয়েতের আমির বাংলাদেশ ও কুয়েতের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। রাষ্ট্রপতি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

কুয়েতের আধুনিক পররাষ্ট্রনীতির রূপকার শেখ সাবাহ ১৯৬৩ থেকে ২০০৩ সাল পর্যন্ত প্রায় চল্লিশ বছর দেশটির পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে ছিলেন। ২০০৬ সাল থেকে তিনি কুয়েতের আমির নিযুক্ত হন।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত ৮টার দিকে যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর। শেখ সাবাহ ১৯২৯ সালে জন্মগ্রহণ করেন।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
November 24, 2026
Fajr 4:59 am
Sunrise 6:14 am
Zuhr 11:44 am
Asr 3:35 pm
Maghrib 5:14 pm
Isha 6:30 pm
Dhaka, Bangladesh
November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ