শিরোনাম
মো: রাশেদ সিকদার :ভোলা সদর উপজেলার দক্ষিণ রাজপুর এলাকায় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র এবং মাদক দ্রব্যসহ এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র্যাব-৮।
এসময় তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি ওয়ান শুটার গান, একটি পিস্তল ও ৩০ পিস ইয়াবা ট্যাবলেট। আটককৃত আবুল বাশার সরদার
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে র্যাব-৮, ভোলা ক্যাম্পের একটি দল দক্ষিণ রাজাপুর এলাকায় অভিযান পরিচালনা করেন।
এসময় সেখান থেকে আবুল বাশার সরদারকে গ্রেফতার করে। পরে তার দেখানো জায়গা হতে আগ্নেয়াস্ত্র এবং ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন র্যাবের অভিযানিক দলের সদস্যরা।
র্যাব জানিয়েছে, ‘গ্রেফতারকৃত আবুল বাশার সরদার একজন চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে ভোলা সদর থানাসহ বিবিন্ন থানায় ১৯টি মামলা রয়েছে। যার মধ্যে ডাকাতি, চাঁদাবাজি, খুন, ধর্ষণ, গণধর্ষণসহ কয়েকটি মামলায় গ্রেফতারী পরোনায়া রয়েছে।
তাছাড়া প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত শীর্ষ সন্ত্রাসী আবুল বাশার সরদার তার বিরুদ্ধে থাকা অভিযোগ ও মামলার কথা স্বীকার করেছে।
পাশাপাশি অস্ত্র এবং ইয়াবা উদ্ধারের ঘটনায় সন্ত্রাসী আবুল বাশার সরদারের বিরুদ্ধে র্যাব বাদী হয়ে ভোলা সদর থানায় অস্ত্র ও মাদক আইনে পৃথক দুটি মামলা দায়ের করেছেন। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে র্যাব।
| নামাজের সময়সূচি | |
|---|---|
| November 6, 2026 | |
| Fajr | 4:49 am |
| Sunrise | 6:03 am |
| Zuhr | 11:41 am |
| Asr | 3:40 pm |
| Maghrib | 5:20 pm |
| Isha | 6:34 pm |
| Dhaka, Bangladesh | |
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | ||||||
| 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 |
| 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 |
| 16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 |
| 23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 |
| 30 | ||||||