শিরোনাম

| |

মাদককাণ্ডে থমথমে বলিউড, মুখ খুললেন এবার করণ জোহর

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: September 27, 2020 10:01 AM
Print Friendly and PDF

মাদককাণ্ডে থমথমে বলিউড, মুখ খুললেন এবার করণ জোহর
অবশেষে মাদক সেবনের অভিযোগের বিরুদ্ধে মুখ খুললেন চলচ্চিত্র নির্মাতা করণ জোহর। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাতে করণ তার এক টুইট বার্তায় বিবৃতি দিয়েছেন। সেটি এরইমধ্যে ভাইরাল হয়েছে। তিনি সেখানে মাদকের সঙ্গে কোনোভাবেই জড়িত নন বলে নিশ্চিত করেছেন।

নিজের বিবৃতিতে করণ জানান, ‘আমি, করণ জোহর। ২০১৯ সালের ২৮ জুলাই আমার বাড়িতে যে পার্টি আয়োজন করেছিলাম সেখানে কোনো মাদক ছিল না। আমি জানি না গণমাধ্যমগুলো কেন এই ধরণের সংবাদ প্রচার করছে। গত বছরেই আমি একথা পরিস্কার করে জানিয়েছিলাম। এই সকল অভিযোগকে মিথ্যা ও ভিত্তিহীন দাবী করছি। গণমাধ্যমের এই সকল মনগড়া সংবাদ গ্রহণযোগ্য নয়।’

টুইটটি করার কিছুক্ষণ পর থেকেই বেশ আলোচনা-সমালোচনা শুরু হয় এই বিবৃতি ঘিরে। এর কিছুক্ষণ পরেই দেখা যায় নিজ একাউন্টের কমেন্ট সেকশন বন্ধ করে দিয়েছেন করণ।

প্রসঙ্গত, সুশান্ত সিং রাজপুতের মৃত্যু তদন্ত করতে গিয়ে বলিউডে মাদক যোগের বিষয়টি উঠে আসে। সেই প্রেক্ষিতে সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তীসহ বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। মাদককাণ্ডে উঠে আসছে বলিউডের আরও অনেক নাম। এরইমধ্যে দীপিকা পাড়ুকোন, সারা আলি খান, শ্রদ্ধা কাপুর, রাকুলপ্রীত সিংয়ের মত তারকাদের গোয়েন্দা সংস্থার জেরার মুখে পড়তে হচ্ছে।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
November 24, 2026
Fajr 4:59 am
Sunrise 6:14 am
Zuhr 11:44 am
Asr 3:35 pm
Maghrib 5:14 pm
Isha 6:30 pm
Dhaka, Bangladesh
November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ