শিরোনাম

| |

বিয়ের ২৬দিন পর প্রেমের টানে মামার সাথে ভাগ্নি উধাও

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: September 26, 2020 11:38 AM
Print Friendly and PDF

অনলাইন ডেক্স  :: ভোলার চরফ্যাসনের দুলারহাট থানার নুরাবাদ ইউনিয়নের প্রেমের টানে সদ্য বিবাহিত ভাগ্নিকে নিয়ে মামা পালিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। ১২ সেপ্টম্বর সদ্য বিবাহিত ভাগ্নি( চাচাতো বোনের মেয়ে) নিয়ে মামা উধাও হওয়ার ঘটনা ঘটেছে। মেয়ে নিখোঁজের ঘটনায় বাবা আব্দুল মান্নান ১৫ সেপ্টম্বর দুলারহাট থানায় সাধারন ডাইরি করেছেন।

শনিবার দুলারহাট থানার ওসি মো. মুরাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

জানাযায়, দুলারহাট থানার নুরাবাদ ইউনিয়ন ৩নং ওয়ার্ড আব্দুল মান্নানের মেয়ে তাইয়্যেবার সাথে গত ১৫ আগস্ট আহাম্মদপুর ইউনিয়নের মোস্তফা পন্ডিতের ছেলে মোঃ সামসুদ্দিনের সাথে পারিবারিক ভাবে বিয়ে হয়। বিয়ের পর সে বাবার বাড়িতে ছিলো।

বিয়ের ২৬দিনের পর ১২ সেপ্টম্বর বাবা বাড়ি থেকে সে রহস্য জনক ভাবে নিখোঁজ হয়। মেয়ে নিখোঁজের পর বাবা আবদুল মান্নান দুলারহাট থানায় একটি সাধারন ডায়রি করেন।

মেয়ের বাবা আব্দুল মান্নান জানান, নীলকমল ইউনিয়ন ৬নং ওয়ার্ডের খলিল বেপারীর ছেলে মোঃ প্রিন্স রানা তার সদ্য বিবাহিত মেয়ে তাইয়্যেবাকে ফুসলিয়ে নিয়ে উধাও হয়ে যান। সদ্য বিবাহিত মেয়েকে খুঁজে না পেয়ে ১৫ সেপ্টম্বর থানায় একটি সাধারন ডায়েরী করেছি। স্থানীয়রা জানান, তাইয়্যেবা ও প্রিন্স রানা পরস্পর আত্নীয়। পুর্ব থেকেই তাদের প্রেম প্রনয় চলছিলো। তাইয়্যেবা সর্ম্পকে তার (প্রিন্স রানা) চাচাতো বোনের মেয়ে। সদ্য বিবাহিত চাচতো বোনের মেয়েকে ভাগিয়ে নিয়ে মামা প্রিন্স রানা ঢাকায় বিয়ে করেছেন বলে লোক মুখে গুঞ্জন চলছে। এঘটনায় এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

দুলারহাট থানার অফিসার ইনচার্জ মোঃ মুরাদ হোসেন জানান, মেয়ে নিখোঁজের ঘটনায় মেয়ের বাবা আব্দুল মান্নান থানায় সাধারন ডাইরি করেছেন। প্রযুক্তির মাধ্যমে মেয়েটির অবস্থান সংনাক্তের চেষ্টা চলছে। উদ্ধার অভিযান অব্যহত রয়েছে ‘

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
November 6, 2026
Fajr 4:49 am
Sunrise 6:03 am
Zuhr 11:41 am
Asr 3:40 pm
Maghrib 5:20 pm
Isha 6:34 pm
Dhaka, Bangladesh
November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ