শিরোনাম

| |

তফসিলের অপেক্ষায় বিএনপি

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: September 20, 2020 10:08 AM
Print Friendly and PDF

অনলাইন ডেস্ক :: ঢাকা-৫ ও সিরাজগঞ্জ-২ এর উপনির্বাচনের তফসিল ঘোষণার পর এই দুই আসনে প্রার্থী চূড়ান্ত করবে বিএনপি। দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

শনিবার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাতিত্বে ভার্চুয়ালি এ বৈঠক অনুষ্ঠিত হয়। রোববার (২০ সেপ্টেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এসব জানিয়েছেন।এতে বলা হয়, স্থায়ী কমিটির বৈঠকে ঢাকা এবং সিরাজগঞ্জ দু’টি আসনের উপ-নির্বাচনের প্রার্থী চূড়ান্ত করা তফসিল ঘোষণা না করা পর্যন্ত অপেক্ষা করার সিদ্ধান্ত গৃহীত হয়।

এছাড়া স্থানীয় সরকারের যেসব উপজেলা ও ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠানের তফসিল ঘোষণা করা হয়েছে সেগুলোতে অংশ গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয় এবং সংশ্লিষ্ট ইউনিয়ন ও উপজেলা ইউনিটগুলোর সুপারিশকৃত প্রার্থীদের মনোনয়নের সিদ্ধান্ত গৃহীত হয়। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মহাসচিবকে দায়িত্ব অর্পণ করা হয়।সভায় পুনরায় চতুর্থ বারের মতো বন্যা দেখা দেওয়ায় উদ্বেগ প্রকাশ করা হয় এবং জাতীয় ত্রাণ কমিটিকে বন্যাদুর্গত এলাকায় ত্রাণ তৎপরতা বৃদ্ধি করার অনুরোধ করা হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে দলের সাংগঠনিক কর্মকাণ্ড পুনরায় শুরু করার সিদ্ধান্ত গৃহীত হয়।পেঁয়াজসহ অন্যান্য খাদ্যপণ্যের মূল্য বৃদ্ধিতে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। বিশেষ করে হঠাৎ করেই ভারত সরকারের পেঁয়াজ রফতানির ওপর নিষেজ্ঞার কারণে পেঁয়াজের মূল্য অস্বাভাবিক হারে বৃদ্ধি পাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। সরকার পেঁয়াজ আমদানি ও সরবরাহ নিশ্চিত করার কার্যকরী ব্যবস্থা গ্রহণ না করার ফলে জনগণ যে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে তাতে ক্ষোভ প্রকাশ করা হয়। অবিলম্বে পেঁয়াজসহ অন্যান্য খাদ্যপণ্যের মূল্য সাধারণ জনগণের ক্রয় ক্ষমতায় আনার জন্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয় এবং দেশে পেঁয়াজসহ অন্যান্য খাদ্যপণ্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের প্রয়োজনীয় প্রণোদনা প্রদানের দাবি জানানো হয়।

কোভিড-১৯ করোনাভাইরাসের ভ্যাকসিন যা কয়েকটি দেশে এবং কোম্পানি উদ্ভাবনের দাবি করছে সে বিষয়ে বিশেষজ্ঞদের সাথে মতবিনিময়ের পরে দলীয় অবস্থান নির্ধারণের সিদ্ধান্ত গৃহীত হয় এবং একইসঙ্গে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক অনুমোদিত ভ্যাকসিন প্রাপ্তি সাপেক্ষে জনগণকে যথাসময়ে বিনামূল্যে সরবরাহ করার যে দাবি ভারপ্রাপ্ত চেয়ারম্যান করেছেন তার প্রতি পূর্ণ সমর্থন জানানো হয়।

বৈঠকে ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমেদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, বাবু গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমীর খসরু মাহমুদ চৌধুরী, বেগম সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকু যুক্ত ছিলেন।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
November 27, 2026
Fajr 5:02 am
Sunrise 6:21 am
Zuhr 11:46 am
Asr 3:35 pm
Maghrib 5:10 pm
Isha 6:30 pm
Dhaka, Bangladesh
November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ