শিরোনাম

| |

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় জেলে ট্রলারে বজ্রপাতের ঘটনায় আহত ৪

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: September 20, 2020 5:57 AM
Print Friendly and PDF

পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলায় জেলে ট্রলারে বজ্রপাতের ঘটনা ঘটে। বজ্রপাতে ট্রলারে অবস্থানরত ৪ জেলে গুরুত্বর আহত হন। চার জনই ঝলসে গেছেন।

শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত আনুমানিক ২ টার দিকে বঙ্গবসাগরের মাছ ধরার জন্য গেলে তুফানিয়া নদীতে অবস্থানরত রফিক প্যাদার জেলে ট্রলারে এ বজ্রপাত ঘটে।

আহত ব্যক্তিরা হলেন, উপজেলার ছোট বাইশদিয়া ইউনিয়নের ছোট বাইশদিয়া গ্রামের কালাম মৃধার ছেলে নাসির উদ্দিন (৩৮), রফিক প্যাদার ছেলে মেহেদী হাসান (১৯), হরিদ্রা খালি গ্রামের হানিফ মুন্সির ছেলে মোঃ সোহরাব হোসেন (৩৫) এবং একই গ্রামের জয়নাল সরদারের ছেলে ওয়াসিম সরদার (১৯)। এ ঘটনায় আহতদের পরিবারের সদস্যদের মাঝে চলছে আর্তনাদ-আহাজারি

স্থানীয়রা জানান, ৪ জনই ঝলসে গেছে তবে নাসির উদ্দিনের অবস্থা আশঙ্কাজনক। তিনি কানে একদমই শুনতে পায়না। কান থেকে রক্ত ঝরছে। বজ্রপাতের বিকট শব্দে তার কানের পর্দা ফেটে গেছে বলে মনে করেন তারা।

এদিকে সকাল ৬ টায় আহতদেরকে উন্নত চিকিৎসার জন্য গলাচিপা সাস্থ কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন বলে জানা যায়।

এছাড়া ট্রলারে থাকা অন্য জেলেদের তেমন কোন ক্ষতি হয়নি বলে জানা যায়।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
July 22, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ