শিরোনাম

| |

করোনায় ব্যবস্থা নিতে বিভাগীয় পর্যায়ে কমিটি

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: March 18, 2020 1:26 PM
Print Friendly and PDF

করোনা সংক্রান্ত বিষয়ে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে বিভাগীয় পর্যায়ে কমিটি গঠন করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এর আগে জাতীয়, জেলা ও উপজেলা পর্যায়ে কমিটি গঠন করা হয়েছে। বিভাগীয় পর্যায়ের এই কমিটির সভাপতি বিভাগীয় কমিশনার।

কমিটিতে ১২ জন সদস্য রয়েছেন। বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসককে অন্তর্ভুক্ত করে কমিটির অনুমোদন দিয়ে আদেশ জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

কমিটিতে উপমহাপুলিশ পরিদর্শক, স্থানীয় সরকার পরিচালক, বিভাগীয় শহরের জেলা প্রশাসক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা পরিচালক, প্রাথমিক শিক্ষা বিভাগীয় পরিচালক, তথ্য ও গণযোগাযোগ অধিদপ্তরের উপপরিচালক, বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক, প্রাণিসম্পদের বিভাগীয় উপপরিচালক ও পরিবার পরিকল্পনা পরিচালক রয়েছেন। এই কমিটিকে সাচিবিক সহায়তা দেবে বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য)।

বিভাগীয় কমিটি করোনা ভাইরাস প্রতিরোধ সংক্রান্ত জাতীয় কমিটির নির্দেশনা বাস্তবায়ন করবে। এছাড়া করোনা ভাইরাস প্রতিরোধের লক্ষ্যে সচেতনতা সৃষ্টি, প্রয়োজনে কোয়ারেন্টাইনসহ আর্থিক ও লজিস্টিক সহায়তার বিষয়ে পদক্ষেপ গ্রহণ করবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।
করোনা ভাইরাস সংক্রান্ত যে কোনো তথ্য পাওয়া গেলে তাৎক্ষণিক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণসহ জাতীয় কমিটির পরামর্শ গ্রহণ করবে এই কমিটি।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
August 24, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ