শিরোনাম

| |

পারাবাত ১১ লঞ্চে নিহত নারী ঢাকার পল্লবী এলাকার , ঘাতক আটক

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: September 15, 2020 5:22 PM
Print Friendly and PDF

বরিশাল নদীবন্দরে পারাবত-১১ লঞ্চ থেকে উদ্ধার হওয়া মরদেহের পরিচয় পেয়েছে পুলিশ। নিহত জান্নাতুল ফেরদৌস লাভলী (২৯) তার বাবা আব্দুল লতিফ মিয়ার সঙ্গে রাজধানীর মিরপুর পল্লবী এলাকায় থাকতেন। তিনি দুই ছেলের মা। তার স্বামী ওলিয়র রহমানের বাড়ি ফরিদপুরের ভাঙ্গা উপজেলায়।

পুলিশের একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, লঞ্চের কেবিনে হত্যাকাণ্ডে প্রধান অভিযুক্তকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তবে এ বিষয়ে কেউ কোনো বক্তব্য দেননি। বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন করে সব বিষয়ে বিস্তারিত জানাবে পিআইবি।

মরদেহ উদ্ধারের ৩৫ ঘণ্টা পর নিহতের পরিচয় পাওয়া গেছে বলে জানান সদর নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন। তিনি জানান, ঢাকা থেকে এসে মরদেহ শনাক্ত করে পুলিশের কাছ থেকে নিয়ে গেছেন নিহতের ভাই মোক্তার হোসেন।

হত্যাকারী পুরুষ লঞ্চের তৃতীয়তলার ৩৯১ নম্বর কেবিনটি ‘‌কামরুল ইসলাম’ নামে ভাড়া করেন। যা পুরোটাই ছিল সাজানো। পুলিশ জানিয়েছে, দীর্ঘ পরিকল্পনা এবং ঠাণ্ডা মাথায় পল্লবীকে খুন করেন ওই কথিত ‘কামরুল’। ঢাকা থেকে বরিশাল নদীবন্দরে ভেড়ার পর সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে নৌ-পুলিশ ওই লঞ্চটি থেকে পল্লবীর মরদেহ উদ্ধার করে।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
October 25, 2026
Fajr 4:44 am
Sunrise 5:56 am
Zuhr 11:42 am
Asr 3:48 pm
Maghrib 5:28 pm
Isha 6:40 pm
Dhaka, Bangladesh
October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ