শিরোনাম

| |

তারেক, দল ও পরিবারের ত্রিমুখী দ্বন্দ্বে বলি হচ্ছেন বেগম জিয়া!

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: March 18, 2020 1:11 PM
Print Friendly and PDF

দুর্নীতি মামলায় দণ্ডিত বিএনপি চেয়ারপারসনের কারামুক্তির প্রক্রিয়া নিয়ে গোলকধাঁধায় আটকা পড়েছে বিএনপি। দল, পরিবার ও তারেক রহমানের স্ববিরোধী অবস্থানের কারণে বেগম জিয়ার কারাবাস দীর্ঘায়িত হচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

বিশ্লেষকদের মতে, তারেক রহমান এবং বিএনপির অন্যান্য দুর্নীতিবাজ নেতাদের অপকর্মের দায় একা বয়ে বেড়াচ্ছেন বেগম জিয়া। বেগম জিয়া অন্য নেতাদের অপরাধের দায়মুক্তির জন্য জেলখাটায় সেসব নেতারা বেগম জিয়ার মুক্তির জন্য কোন পদক্ষেপ গ্রহণ করছেন না বলেও মনে করছেন তারা।

বেগম জিয়ার মুক্তি নিয়ে বিএনপির চলমান বিভ্রান্তিকর অবস্থার বিষয়ে জানতে চাইলে পরিচয় গোপন রাখার শর্তে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের একজন অধ্যাপক বলেন, বিএনপি সিদ্ধান্তহীনতার কারণে তাদের নেত্রীর প্যারোলে মুক্তির বিষয়কে পরিবারের ওপর চাপিয়ে দিচ্ছে। তাদের মধ্যে একতা বা ঐকমত্য নেই। বোঝা যাচ্ছে তাদের মধ্যে নানা জনের নানা মত, ফলে তারা বিভিন্ন ক্ষেত্রে সিদ্ধান্তহীনতায় ভুগছে। দলের সিদ্ধান্তগুলো পরস্পরবিরোধী। যা দলটির জন্য অশনি সংকেত।

তিনি আরো বলেন, বেগম জিয়া দুর্নীতিবাজ হলেও বিএনপির মূল নেতা তিনি। তাকে নিয়ে দলের ভেতর যে দ্বিধা-দ্বন্দ্ব তৈরি হয়েছে সেটি লজ্জাজনক বিষয়।

এদিকে বিএনপি ছেড়ে আসা এম মোরশেদ খান বলেন, বিএনপিতে নানা ধরনের অভ্যন্তরীণ টানাপোড়েন চলছে। দলটির আত্মসমালোচনা কী তা মানুষকে পরিষ্কার করা দরকার। জামায়াতের সঙ্গে তাদের সম্পর্ক কোন ধরনের এবং কেন বেগম জিয়ার মুক্তি নিয়ে ধীরগতিতে এগুচ্ছে বিএনপি, এই বিষয়ে পরিষ্কার ধারণা নেই দলটির তৃণমূল নেতাদের। যার কারণে তৃণমূল থেকে আন্দোলন গড়ে উঠছে না। সর্বোপরি বলব, রাজনৈতিক ভুল সিদ্ধান্তের কারণে খালেদা জিয়ার কারাবাস দীর্ঘায়িত হচ্ছে।

তিনি আরো বলেন, নিজেরা নিজেদের আঙিনায় গর্ত খুঁড়লে অন্যরা তো সেই সুযোগ নেবেই। এটাই জগতের নিয়ম। বিএনপির শীর্ষ নেতারা সবাই তো বাইরে। তারা একত্রিত হয়ে সিদ্ধান্ত নিতে সক্ষম হলে বেগম জিয়াকে আজ কারাবাসে থাকতে হতো না। সত্যি বলতে, তারেক রহমান ও বিএনপির অন্যান্য দুর্নীতিবাজ নেতাদের সবকিছুর দায় ও পরিণতি ভোগ করছেন খালেদা জিয়া একাই। আর বিএনপি নেতারা তাদের দায়মুক্তির জন্য বেগম জিয়ার মুক্তির আন্দোলন নিয়ে তাই এতোটা আগ্রহী নন। এটাই হলো বিএনপির রাজনীতির বড় ট্র্যাজেডি।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
August 26, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ