শিরোনাম

| |

আজ ধৌত করা হবে পবিত্র কাবা শরীফ

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: September 3, 2020 7:16 AM
Print Friendly and PDF

আজ বৃহস্পতিবার ধৌত করা হবে পবিত্র কাবা শরীফ। নিয়ম অনুযায়ী প্রতি বছর দুইবার পবিত্র কাবা শরীফ পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করা হয়। জমজমের পানির সঙ্গে গোলাপজল মিশিয়ে ধৌত করা হয় পবিত্র কাবাঘর।

আরবি ১৪৪২ হিজরি সালে প্রথমবার মুসলিম উম্মাহর সবচেয়ে পবিত্রতম এই স্থাপনা ধৌত করা হবে। এ ব্যাপারে সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজও সম্মতি দিয়েছেন। এদিন সৌদি বাদশার পক্ষে মক্কা নগরীর গভর্নর প্রিন্স খালেদ ফয়সাল ধৌতকার্জের নেতৃত্ব দেবেন।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে অন্যান্য বছরের তুলনায় চলতি বছর বিশেষ গুরুত্বের সাথে পরিষ্কার পরিচ্ছন্নতার সিদ্ধান্ত হয়েছে।

গত বছর ১৪৪১ হিজরি সালে কাবাঘরের সম্প্রসারণ পরিকল্পনার বাস্তবায়ন চলমান থাকায় এই পবিত্র স্থাপনা ১৫ মুহাররমে শুধু একবার ধৌত করা হয়। কাবাঘর গোসলের এই ধারাবাহিকতা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেই শুরু হয়েছে। তিনি সর্বপ্রথম মক্কা বিজয়ের পর কাবাঘর থেকে মূর্তি অপসারণ শেষে তা ধৌত করেন। পরে খোলাফায়ে রাশেদাও এই ধারা অব্যাহত রাখেন। এরই ধারাবাহিকতায় সুন্নতের অনুসরণে বর্তমান শাসকরাও কাবাঘর ধোয়া অব্যাহত রেখেছেন।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
July 20, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ