শিরোনাম

| |

দেশ এখন দুর্নীতিবাজদের অভয়ারণ্যে পরিণত হয়েছে : পীর চরমোনাই

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: September 1, 2020 6:56 AM
Print Friendly and PDF

নিজস্ব প্রতিবেদক :: ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর চরমোনাই বলেছেন, দেশ এখন দুর্নীতিবাজদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। যে যেভাবে পারছে রাষ্ট্রের সম্পদ লুটেপুটে খাচ্ছে এবং পাচার করছে। ছাত্রলীগের এক জেলা সভাপতির দুই হাজার কোটি টাকা বিদেশ পাচার এবং তা অকপটে স্বীকার করা তার উদাহরণ।

এক বিবৃতিতে এই অভিযোগ করে পীর চরমোনাই আরও বলেছেন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ এবং সকল হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার করতে হবে।

তিনি বলেন, সরকার দলীয় লোকজন এবং প্রজাতন্ত্রের অনেক কর্মচারীরাও দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত। এভাবে রাষ্ট্রের সম্পদ কুক্ষিগত হচ্ছে। মানুষ না খেয়ে মারা যাচ্ছে। হাসপাতালে সেবা পাচ্ছে না। বিভিন্ন অফিস-আদালতে মানুষ হয়রানির শিকার হচ্ছে। এ পরিস্থিতির জন্য দেশ স্বাধীন হয়নি।

ইসলামী আন্দোলনের আমীর আরও বলেন, বাংলাদেশে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড অবলীলায় ঘটে যাচ্ছে। এই যদি হয় পরিস্থিতি তাহলে মানুষ যাবে কোথায়?

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
November 27, 2026
Fajr 5:02 am
Sunrise 6:21 am
Zuhr 11:46 am
Asr 3:35 pm
Maghrib 5:10 pm
Isha 6:30 pm
Dhaka, Bangladesh
November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ