শিরোনাম

| |

জনগণের সেবক‌ বিসিসি মেয়র সেরনিয়াবাত সাদেক আব্দুল্লাহ

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: August 25, 2020 3:36 PM
Print Friendly and PDF

অনলাইন ডেক্স::মানুষ মানুষের জন্য-যুগে যুগে মানুষের প্রয়োজনে মানুষই পাশে দাড়িয়েছে। তাদের মধ্যে কিছু মানুষ রয়েছেন যারা নিজেদের শেষটুকো দিয়ে হলেও মানুষের জন্য কাজ করেছেন,কোন বাধাই তাদের কে থামাতে পারেনি। তারা সকল বাধা অতিক্রম করে মানুষের মুখে হাসি ফোটানোর জন্য কাজ করেছেন। ফলে আজও তারা মানুষের হৃদয়ে বেঁচে আছেন এবং আজীবন বেঁচে থাকবেন।

নদীঘেরা এই বরিশাল অঞ্চলেও এমন অনেক মহান মানুষ রয়েছেন যারা পুরোটা জীবন মানুষের পাশে থেকে কাটিয়েছেন।। যখনই কোন মানুষের বিপদের কথা শুনেছেন তখনই তার কাছে ছুটে গিয়েছেন। তাদের সুখ-দুঃখ ভাগ করে নিয়েছেন।

যেকোন প্রাকৃতিক দূর্যোগ বা বিপর্যয়ে এ অঞ্চলের মানুষের অপূরনীয় ক্ষতি হয়। সেই ক্ষতি মোকাবিলা করে উঠে দাড়াতে দাড়াতে আবারো কোন না কোন বিপর্যয় তাদের উপর আঘাত হানে। ফলে এ অঞ্চলের মানুষের বছরের বেশীরভাগ সময়ই জীবনযুদ্ধে কেটে যায়। স্বাভাবিক জীবনে টিকে থাকার জন্য অনবরত প্রতিকূলতার সম্মুখীন হতে হয়।

একদিকে যেমন বন্যায় ফসলাদি নষ্ট হয়,ঘর-বাড়ি,রাস্তা-ঘাট ডুবে যায় অন্যদিকে সাইক্লোন ঘূর্নিঝর বসবাসের জায়গাটুকো কেড়ে নেয়। যুগে যুগে যখনই এই অসহায় দরিদ্র মানুষগুলো কোন বিপদের সম্মুখিন হয়েছে তখনই এ অঞ্চলের কেউ না কেউ তাদের পাশে দাড়িয়েছেন। তাদের খাদ্য সহায়তা দিয়েছেন,ঘরবাড়ি তৈরী করার জিনিসপত্র দিয়েছেন,সর্বপরি তাদের উঠে দাড়াতে সাহায্য করেছেন।

সময়ের পরিবর্তনে বিশেষ করে ২০০৮ সালের পর বাংলাদেশ আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলে পুরো দেশের সাথে সাথে বরিশালের পরিস্থিতিরও অনেক উন্নতি হয়। যোগাযোগ ব্যবস্থা,চিকিৎসা ব্যবস্থা,শিক্ষা ব্যবস্থা সহ সর্বদিকে উন্নতি হয়। বরিশালবাসী নতুন দিনের স্বপ্নে দিন যাপন করছিল। একদিকে পায়রা সমুদ্র বন্দর,রেল লাইন,আইটি পার্ক সবকিছু মিলে নতুন এক বরিশালের অপেক্ষায় প্রহর গুনছিল।

কিন্তু হঠাৎ করে করোনা ভাইরাসের আক্রমনে সারা বিশ্বের মত এ অঞ্চলের মানুষেরও সাধারন জীবন যাপন থেমে যায়। লকডাউনের কারনে কর্মহীন অবস্থায় ঘরে দিন কাটাতে হয়। এদের মধ্যে সবচেয়ে বেশী বিপাকে পরে দিনমজুর মানুষগুলো। যাদের সঞ্চয় বলতে প্রতিদিনের কাজই সম্বল। সকাল থেকে শুরু করে সন্ধাবদি শ্রমদিয়ে মজুরী হিসাবে যা পায় তা দিয়ে সংসার চালায়। কিন্তু করোনার কারনে তাদের দৈনিক রোজগার বন্ধ হয়ে যায়। দুবেলা দুমুঠো খেয়ে পরে বেঁচে থাকাটাই বড় কঠিন হয়ে পরে।

এমন দুঃসময়ে শুধু বরিশাল নয় বরং সারা বাংলাদেশের কোন মানুষ যাতে খাদ্যর অভাবে না ভোগে সে জন্য বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা মহামারীর শুরু থেকেই সারা বাংলাদেশ ব্যাপী অসহায়,দুস্থ মানুষের জন্য বিভিন্ন খাদ্য সহযোগিতা, রেশন কার্ডের মাধ্যমে নির্বাচনী অঙ্গীকার অনুসারে ১০ টাকা কেজি ধরে চাল,আর্থিক সহযোগিতা সহ বিভিন্ন ব্যবস্থা গ্রহন করেছেন। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিত্তবানদের সাধারন মানুষের পাশে দাড়ানেরা জন্য অনুরোধ করেছেন।

সরকারের আমন্ত্রনে করোনার প্রাদূর্ভাবের প্রথম দিকে কিছু মানুষ সরকারের পাশাপাশি ব্যক্তিগত সহযোগিতার হাত বাড়ালেও সময়ের সাথে তাদের অনেকেই থেমে গেছেন। হারিয়ে গেছেন কোন অজানা ঠিকানায়। কিন্তু সবাই থেমে গেলেও সারা বাংলাদেশ ব্যাপী সরকারি খাদ্য সহযোগিতা অব্যহত রয়েছে। তবে একা সরকারের পক্ষে কোটি কোটি মানুষের খাদ্য সহায়তা প্রদান করা বেশ কষ্টসাধ্য ব্যাপার,তারপরও সরকার তার সাধ্যমত সাহায্য, সহযোগিতা চালিয়ে যাচ্ছেন।

কিন্তু সারা বাংলাদেশের তুলনায় বরিশাল সিটি কর্পোরেশন এলাকায় ভিন্ন চিত্র দেখো গেছে। এখানে করোনা মহামারীর প্রথমদিন থেকেই সরকারের পাশাপাশি বরিশাল সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জননেতা সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ সিটি কর্পোরেশন এলাকার বিভিন্ন ওয়ার্ডের অসহায় দরিদ্র মানুষের বাড়ি বাড়ি নিজ উদ্যোগে খাদ্য সহায়তা পৌছে দিচ্ছেন।

তার ব্যক্তিগত ও সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এই খাদ্য সহযোগিতা প্রদান করছেন এবং তিনি ঘোষনা দিয়েছেন,যতদিন করোনা পরিস্থিতি স্বাভাবিক না হবে ততদিন পর্যন্ত তার এই সহযোতিা অব্যহত থাকবে। তাই প্রতি রাতে নগরীর বিভিন্ন ওয়ার্ডে সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীবৃন্দ,মহানগর ও ওয়ার্ড আওয়ামী লীগের সদস্যবৃন্দ মেয়রের পাঠানো খাদ্য সহায়তা বাড়ি বাড়ি গিয়ে পৌছে দিচ্ছেন।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
November 27, 2026
Fajr 5:02 am
Sunrise 6:21 am
Zuhr 11:46 am
Asr 3:35 pm
Maghrib 5:10 pm
Isha 6:30 pm
Dhaka, Bangladesh
November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ