শিরোনাম

| |

বরিশালে খাল দখল ও দূষণমুক্ত করার দাবীতে মানববন্ধন।।

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: August 24, 2020 11:45 AM
Print Friendly and PDF

বরিশাল নগরীর অভ্যন্তরে বে-দখল হয়ে যাওয়া খালগুলো দখল ও দূষণমুক্ত করাসহ সাইকেল লেন করার দাবীতে মানববন্ধন ও সাইকেল র‌্যালি করেছে লাল সবুজ সোসাইটি সংগঠনের তরুর-তরুনী সদস্যরা।

আজ সোমবার (২৪ আগস্ট) সকাল ১১টায় নগরীর প্রাণকেন্দ্র সদর রোডে এ কর্মসূচি পালিত হয়।

লাল সবুজ সোসাইটি সংগঠনের সভাপতি অনিন্দ সুন্দর বসাকের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন মোঃ ইয়াসিন, সুমাইয়া ইসরাত, নিশিকা রিয়া, নাঈম হোসেন খান প্রমুখ।এসময় তরুন সদস্যরা বলেন, নগরীর উন্নয়ন বিষয়ক পরিকল্পনার কথা ও সিদ্ধান্তগুলো নগরবাসীকে পরিস্কারভাবে অবহিত করতে হবে। এছাড়া সামান্য বৃষ্টি হলে নগরীর বিভিন্ন সড়ক পানির তলে নিমজ্জিত হয়ে যায় তা থেকে নগরবাসীকে মুক্ত করতে হবে। দীর্ঘদিন যাবত ড্রেনেজ ব্যবস্থা উন্নয়নের পাশাপাশি পানি নিস্কাষনের জন্য শহরের ভিতর থাকা খালগুলো দখলকারীদের কাছ থেকে উদ্ধার করা ও সংস্কারের দাবী তুলে ধরেন তারা।একই সময় উক্ত মানববন্ধন থেকে নগরীতে একটি সাইকেল লেন করার দাবী জানান নগর কর্তৃপক্ষের নিকট। পরে নগরীর বিভিন্ন সড়কে সাইকেল র‌্যালি করেন লাল সবুজ সোসাইটির তরুন-তরুনী সদস্যরা।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
November 6, 2026
Fajr 4:49 am
Sunrise 6:03 am
Zuhr 11:41 am
Asr 3:40 pm
Maghrib 5:20 pm
Isha 6:34 pm
Dhaka, Bangladesh
November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ