শিরোনাম

| |

আগৈলঝাড়ায় স্বেচ্ছাসেবক লীগের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: July 27, 2020 1:41 PM
Print Friendly and PDF

আগৈলঝাড়া প্রতিনিধিঃ
বরিশালের আগৈলঝাড়ায় বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজ সোমবার সকালে সামাজিক দূরত্ব বজায় রেখে জাতীয় সংগীত পরিবেশনের মধ্যদিয়ে আওয়ামী লীগ দলীয় কার্যালয়ের সামনে জাতীয়, দলীয় ও মুজিব বর্ষের পতাকা উত্তোলন, সকল শহীদদের স্মরণে নীরবতা পালন, জাতির পিতার প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করা হয়েছে।

উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি ফিরোজ সিকদারের সভাপতিত্বে দিবসের তাৎপর্য তুলে ধরে সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক গোলাম নবী সেরনিয়াবাত।

এসময় আওয়ামী লীগ নেত্রী পিয়ারা ফারুক বক্তিয়ার, সফিকুল হোসেন সকুল সেরনিয়াবাত, উজ্জল লাহেড়ী, মুরাদ শিকদার, চাঁন সেরনিয়াবাত, শ্রমিকলীগ সভাপতি এ্যাডভোকেট আবুল কাশেম সরদার, সাধারণ সম্পাদক সরোয়ার দাড়িয়া, যুবলীগ সহ-সভাপতি আব্দুল্লাহ লিটন, সাধারণ সম্পাদক অনিমেষ মন্ডল, স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক সৈকত মন্ডল দীপুসহ দলীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
November 27, 2026
Fajr 5:02 am
Sunrise 6:21 am
Zuhr 11:46 am
Asr 3:35 pm
Maghrib 5:10 pm
Isha 6:30 pm
Dhaka, Bangladesh
November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ