শিরোনাম

৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ৪:০৫

পশুর হাটে থাকবে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের ৮ টিম

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: জুলাই ২৬, ২০২০ ৪:১৮ অপরাহ্ণ
Print Friendly and PDF

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন কোরবানির পশুর হাটে ভেটেরিনারি মেডিকেল টিমের কার্যক্রমসহ অন্যান্য বিষয় তদারকির জন্য ৮টি মনিটরিং টিম গঠন করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। প্রত্যেক টিমে মন্ত্রণালয়ের একজন করে উপ-সচিবকে দায়িত্ব দেয়া করা হয়েছে। রোববার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের গণসংযোগ কর্মকর্তা মো. ইফতেখার হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, কোরবানির পশুর হাটে ভেটেরিনারি মেডিকেল সেবা কার্যক্রম পরিচালনার লক্ষ্যে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন হাটের জন্য ১৮টি ভেটেরিনারি মেডিকেল টিম ও ১টি বিশেষজ্ঞ ভেটেরিনারি মেডিকেল টিম গঠন করেছে প্রাণিসম্পদ অধিদফতর।

তিনি আরো জানান, এ সংশ্লিষ্ট অন্যান্য কার্যক্রমের জন্য ৪টি কোরবানির হাট ব্যবস্থাপনা মনিটরিং টিম ও ১টি কন্ট্রোল রুম ব্যবস্থাপনা টিম গঠন করেছে সংশ্লিষ্ট অধিদফতর। এছাড়াও প্রাণিসম্পদ অধিদফতরের উদ্যোগে সারাদেশের কোরবানির পশুর হাটের জন্য ১ হাজার ২শত ১৩টি ভেটেরিনারি মেডিকেল টিম গঠন করা হয়েছে। পাশাপাশি এসকল কার্যক্রম তদারকির জন্য কেন্দ্রীয় মনিটরিং টিমও গঠন করা হয়েছে

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
June 7, 2026
Fajr 3:43 am
Sunrise 5:06 am
Zuhr 11:56 am
Asr 4:37 pm
Maghrib 6:47 pm
Isha 8:10 pm
Dhaka, Bangladesh
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ