শিরোনাম

| |

বরিশাল কলেজের নাম অপরিবর্তিত রাখার দাবিতে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের মানববন্ধন ও গণস্বাক্ষর।।

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: July 18, 2020 11:09 AM
Print Friendly and PDF

 

নিজস্ব প্রতিবেদকঃ
বরিশাল কলেজের নাম পরিবর্তনের উদ্যোগ বরিশালের ইতিহাস ও ঐতিহ্যের সরাসরি বিরুদ্ধে: ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন। বরিশাল কলেজের নাম অপরিবর্তিত রাখার দাবীতে ১৮ জুলাই ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন বরিশাল মহানগরের উদ্যোগে নগরির প্রানকেন্দ্র টাউন হল সম্মুখে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর সেক্রেটারি মাওলানা মুহাম্মাদ জাকারিয়া হামিদী প্রধান অতিথির বক্তব্যে বলেন সরকারী বরিশাল কলেজ বরিশালের ইতিহাস ও ঐতিহ্যের অন্যতম বাহন। ৬০ বছর পুরোনো একটি ঐতিহ্যবাহী কলেজের নাম পরিবর্তনের উদ্যোগ বরিশালের ঐতিহ্যেকে বিনষ্ট করবে বলে মনে হচ্ছে। কিছু দিন ধরে লক্ষ্য করছি বরিশালের ঐতিহ্যেকে মিটিয়ে দেয়ার জন্য উঠে – পড়ে লেগেছে, যা আমরা কোনো ভাবে মেনে নিতে পারছি না। তিনি আরো বলেন বরিশাল আমাদের প্রানের স্পন্দন যদি কারো বরিশাল পছন্দ না হয় তবে বরিশাল ছেড়ে চলে যেতে পারেন তবুও ইতিহাস ও ঐতিহ্যকে কোনোভাবেই বিনষ্ট করতে দিব না।
আরও বক্তব্য রাখেন
মাওলানা আব্দুল্লাহ আল মামুন, মাওলানা আবু আব্দুল্লাহ মাহমুদী,মুফতি নাসির উদ্দীন নাইস, মাওলানা আরিফুর রহমান,
মাওলানা এইচ এম সানাউল্লাহ, মাওলানা রফিকুল ইসলাম, ছাত্রনেতা ইব্রাহীম খান,জাহিদুল ইসলাম, মুহাম্মাদ সালমান ফারসী,
সহ নেতৃবৃন্দ।
মানববন্ধনে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন বরিশাল মহানগর সভাপতি মুহাম্মাদ রেজাউল করীম সভাপতির বক্তব্যে বলেন,আমরা লক্ষ্য করেছি প্রত্যেক জেলা শহরেই ইতিহাস ও ঐতিহ্যকে টিকিয়ে রাখার জন্য জেলার নামেই একটি নন্দিত বিদ্যাপীঠ গড়ে উঠেছে। সম্প্রতি শিক্ষামন্ত্রনালয় মাদারীপুরে সরকারী নাজিমুদ্দিন কলেজকে মাদারীপুর সরকারী কলেজ নামকরনের পদক্ষেপ নিয়েছে অথচ সরকারী বরিশাল কলেজের নাম পরিবর্তনের উদ্যোগ নেয়া হচ্ছে। যা বরিশালের ঐতিহ্যকে মিটিয়ে দেয়ার গভীর সরযন্ত্রকে বাস্তবায়িত করবে বলে মনে করছি। এমনকি কলেজটির নাম পরিবর্তনের দাবিমানতে পারছে না কলেজটির সাবেেকও বর্তমান কোন ছাত্র। সর্বপরি ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন এর পক্ষ্য থেকে সংশ্লিষ্ট কতৃপক্ষের আহবান জানানো হয় যে, বরিশালের ইতিহাস ও ঐতিহ্য রক্ষায় ঐতিহ্যবাহী সরকারী বরিশাল কলেজের নাম অপরিবর্তিত রাখা হোক।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
November 27, 2026
Fajr 5:02 am
Sunrise 6:21 am
Zuhr 11:46 am
Asr 3:35 pm
Maghrib 5:10 pm
Isha 6:30 pm
Dhaka, Bangladesh
November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ