শিরোনাম

| |

খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: July 12, 2020 3:22 PM
Print Friendly and PDF

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে শনিবার স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে দোয়া মাহফিল করা হয়েছে।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি ফখরুল ইসলাম রবিন, সাধারণ সম্পাদক গাজী রেজওয়ানুল হোসেন রিয়াজ, যুগ্ম-সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বির, তেজগাঁও থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি কামাল আহমেদ আসাদ, দক্ষিণখান থানা সভাপতি নবী হোসেন নবী, উত্তরা পশ্চিম থানা সভাপতি মোস্তফা কামাল হৃদয়, উত্তরখান থানার আহ্বায়ক আবদুর রশীদ ভূঁইয়া, বনানী থানার সাধারণ সম্পাদক চাঁন মিঞা সরদার, বিমানবন্দর থানার নেতা মনসুর আহমেদ মাসুম, স্বেচ্ছাসেবক দল নেতা মো. হানিফ, এসএ খোকন, আনোয়ার হোসেনসহ ঢাকা মহানগর উত্তরের বিভিন্ন থানা ইউনিটের নেতারা।

দোয়া মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, প্রয়াত আরাফাত রহমান কোকো, ঢাকা মহানগর বিএনপি উত্তরের সাধারণ সম্পাদক মরহুম আহসান উল্লাহ হাসানসহ করোনায় আক্রান্ত হয়ে যারা ইন্তেকাল করেছেন তাদের সবার আত্মার মাগফেরাত কামনা করা হয়।

খালেদা জিয়া, তারেক রহমান, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবুসহ বিএনপি এবং অঙ্গ সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মী এবং দেশবাসীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করা হয়।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
November 27, 2026
Fajr 5:02 am
Sunrise 6:21 am
Zuhr 11:46 am
Asr 3:35 pm
Maghrib 5:10 pm
Isha 6:30 pm
Dhaka, Bangladesh
November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ