শিরোনাম

| |

ত্রাণচোর ও অপরাধী ধরা হচ্ছে, বিএনপির নেতা-কর্মীকে নয়’

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: July 5, 2020 1:58 PM
Print Friendly and PDF

ত্রাণ চুরিসহ নানান অপরাধে যারা গ্রেফতার হচ্ছেন, তাদের পরিচয় -তারা অপরাধী। আর অপরাধীকে গ্রেফতার করা হচ্ছে, বিএনপির কোনো নেতা-কর্মী নয়’। আজ রোববার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে এসব কথা বলেন।
বিএনপি নেতা-কর্মীদের ধরে সরকার নাকি জেল ভর্তি করছে- বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের এমন অভিযোগ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, বিএনপির কোনো শীর্ষ নেতা কিংবা কেন্দ্রীয় কমিটির ৫৯২ সদস্যের কোন নেতা এখন জেলে আছে? ত্রাণ চুরিসহ নানান অপরাধে যারা গ্রেফতার হচ্ছেন, তাদের পরিচয় -তারা অপরাধী। সন্ত্রাসী কর্মকাণ্ডে যারা জড়িত আছেন তাদের পরিচয়- তারা অপরাধী। সরকার নিজেদের লোকদের কাউকেও এ ব্যাপারে ছাড় দিচ্ছে না।

সেতুমন্ত্রী বলেন, এই সংকটের সময় ত্রাণে অনিয়ম, মজুতকারী, আত্মসাৎ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে যারা জড়িত, তাদের গ্রেফতারে এরইমধ্যে নির্দেশ দেয়া হয়েছে। এদের মধ্যে অনেকেই এখন জেলে আছেন। বিএনপির চিহ্নিত অপরাধী ছাড়া উল্লেখযোগ্য কোনো নেতা গ্রেফতার হয়েছেন কিনা, এ সময় মির্জা ফখরুল কাছে জানতে চান ওবায়দুল কাদের।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
November 26, 2026
Fajr 5:01 am
Sunrise 6:20 am
Zuhr 11:46 am
Asr 3:35 pm
Maghrib 5:11 pm
Isha 6:30 pm
Dhaka, Bangladesh
November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ