শিরোনাম

| |

স্বাস্থ্যখাতে লুটপাট ও চরম অব্যবস্থাপনার”” প্রতিবাদে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের মানববন্ধন।।

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: July 4, 2020 9:38 AM
Print Friendly and PDF

 

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ ইতোমধ্যে বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যায় প্রথম বিশ দেশের তালিকায় প্রবেশ করেছে। করোনা মহামারীর ১০০ দিন পেরিয়ে গেলেও সনাক্তকরণ পরীক্ষা একেবারেই অপ্রতুল। এহেন পরিস্থিতিতে সাধারণ মানুষ মহাআতঙ্কে দিনাতিপাত করছে। কিন্তু সরকার ইতোমধ্যে করোনা টেস্ট ফি নির্ধারণ করেছে ২০০ থেকে ৫০০ টাকা। আমরা এমন সংবিধান ও জনবিরোধী সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এর মাধ্যমে দেশে করোনা পরিস্থিতি আরো ভয়াবহ আকার ধারণ করবে।

আজ ৪ ই জুলাই ২০২০ শনিবার নগরীর টাউন হল চত্বরে ” করোনা টেস্ট ফি বাতিল, স্বাস্থ্যখাতে লুটপাট ও চরম অব্যবস্থাপনা”র প্রতিবাদে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন বরিশাল মহানগর শাখা আয়োজিত মানববন্ধনে সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন সংগঠনের নগর সভাপতি মুহাম্মাদ রেজাউল করীম ।

মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর এর প্রশিক্ষন বিষয়ক সম্পাদক মাওলনা আব্দুল্লাহ আল মামুন ( টিটু),
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,
আজকে সরকার করোনা পরিক্ষার জন্য ২০০ থেকে ৫০০ টাকা ফ্রি ধরছেন, যেখানে মানুষ ধীরে ধীরে দারিদ্র্য থেকে দারিদ্র্য সীমার নিচে অবগাহন করছে । তারপর এমন আত্মঘাতী সিদ্ধান্ত দেশের সাধারণ খেটে খাওয়া, প্রান্তিক জনগোষ্ঠীর চিকিৎসা অধিকার হরণ করার নামান্তর। এই সিদ্ধান্তে দেশ আরো গভীর থেকে গভীরতর সংকটের মুখোমুখি হতে যাচ্ছে । এর দায় সম্পূর্ণভাবে সরকারকে নিতে হবে। তাই অনতিবিলম্বে এই সংবিধান ও জনবিরোধী সিদ্ধান্ত বাতিল করে বিনা মূল্যে করোনা টেস্ট উন্মুক্ত করার দাবি জানাচ্ছি এবং আমরা আজকে দেখতে পাই স্বাস্থ্য খাতে চিকিৎসার পরিবর্তে দুর্নীতির উৎসব চলছে। তাই আমরা আজকের মানববন্ধন থেকে এই অযোগ্য স্বাস্থ্য মন্ত্রীর পদত্যাগ দাবি করছি।

এছাড়াও এহেন সংকটাপন্ন অবস্থায় সাধারণ মানুষ যখন বিনা চিকিৎসায় প্রতিদিন মৃত্যুর মিছিলে যোগ দিচ্ছে তখনও স্বাস্থ্যখাতে আয়েশী ঢংয়ে চলছে সীমাহীন লুটপাট । ঢাকা মেডিকেলের চিকিৎসকদের এক মাসের খাবার বিল ২০ কোটি টাকার রিপোর্ট ই বলে দেয় লুটেরাদের লুটপাট থেমে নেই। আমরা দাবি করছি নাগরিকের চিকিৎসা সেবা বিনা শর্তে রাষ্ট্রকেই বহন করতে হবে ।

নগর ইসলামী আন্দোলন বাংলাদেশ এর ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মুফতী নাসির উদ্দীন, বলেন আজকে আমরা দেখতে পাই সীমান্তে ভারতের বি এস এফ কতৃক প্রায় প্রতিদিন আমাদের দেশের নাগরিকদের গুলি করে পাখির মত হত্যা করে। অতএব আমরা পররাষ্ট্রমন্ত্রীর কাছে বলতে চাই আপনি দ্রুত ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলে এই হত্যার সুষ্ঠু বিচার দাবি জানান।

সংগঠনের নগর সাধারন সম্পাদক মুহাম্মাদ ইব্রাহিম খান এর সঞ্চালনায় মানববন্ধনে আর বক্তব্য রাখেন , ইসলামী শ্রমিক আন্দোলন বরিশাল মহানগর এর সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু আব্দুল্লাহ মাহমুদী, ছাত্র আন্দোলন প্রশিক্ষন সম্পাদক মুহাম্মাদ জাহিদুল ইসলাম,
বিশ্ববিদ্যালয় সম্পাদক মুহাম্মাদ তানভীর হোসেন, স্কুল বিষয়ক সম্পাদক মুহাম্মাদ সিরাজুল ইসলাম সহ থানা নেতৃবৃন্দ।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
November 26, 2026
Fajr 5:01 am
Sunrise 6:20 am
Zuhr 11:46 am
Asr 3:35 pm
Maghrib 5:11 pm
Isha 6:30 pm
Dhaka, Bangladesh
November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ