শিরোনাম

| |

করোনাকালে দেশে এলো সর্বোচ্চ রেমিট্যান্স

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: July 3, 2020 6:14 PM
Print Friendly and PDF

বৈশ্বিক মহামারী করোনায় থমকে গেছে দেশের অর্থনীতি। ধস নেমেছে ব্যবসা-বাণিজ্যে। এই অচলাবস্থার মধ্যে বিদায়ী অর্থবছরেরর শেষ মাসে অর্থাৎ জুনে রেমিট্যান্স এসেছে ১৭১ কোটি ৮০ লাখ ডলার। এটি দেশের ইতিহাসে একক মাসে সর্বোচ্চ রেমিট্যান্স। বাংলাদেশ ব্যাংক সূত্রে বুধবার (১ জুলাই) এ তথ্য পাওয়া গেছে।

সূত্র জানায়, বিদায়ী অর্থবছরে রেমিট্যান্স এসেছে এক হাজার ৮০৮ কোটি ডলার। এক অর্থবছরে এটিই সর্বোচ্চ রেমিট্যান্স। আগের অর্থবছরে এসেছিল ১ হাজার ৬৪২ কোটি ডলার। সেই হিসেবে রেমিট্যান্স বেড়েছে ১০ দশমিক ১০ শতাংশ। আর ২০১৭-১৮ অর্থবছরে আসে ১ হাজার ৪৯৮ কোটি ডলার। দেশে সর্বপ্রথম রেমিট্যান্স দেড় হাজার কোটি ডলারের ঘর অতিক্রম করে ২০১৪-১৫ অর্থবছরে। এর পর হুন্ডির কবলে পড়ে রেমিট্যান্স কমতে থাকে। ২০১৫-১৬ অর্থবছরে আসে ১ হাজার ৪৯৩ কোটি ডলার। পরের অর্থবছর তা আরও কমে ১ হাজার ২৭৭ কোটি ডলারে নেমে আসে।

এ পরিস্থিতিতে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে হুন্ডি প্রতিরোধে ব্যবস্থা গ্রহণের পর থেকে ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স আসা বাড়তে থাকে। গত অর্থবছরের শুরু থেকে ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স পাঠালে ২ শতাংশ নগদ প্রণোদনা দিচ্ছে সরকার। এর পর থেকে রেমিট্যান্স বাড়তে থাকে। কিন্তু করোনার কারণে ফেব্রুয়ারি, মার্চ ও এপ্রিলে পরিমাণ অনেক কম আসে। এর পরও অর্থবছর শেষে রেকর্ড পরিমাণ রেমিট্যান্স এসেছে।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
November 24, 2026
Fajr 4:59 am
Sunrise 6:15 am
Zuhr 11:44 am
Asr 3:35 pm
Maghrib 5:14 pm
Isha 6:30 pm
Dhaka, Bangladesh
November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ