শিরোনাম

| |

কালো জাম খেলেই হৃদরোগ ও ডায়াবেটিস থেকে মিলবে মুক্তি!

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: July 1, 2020 5:14 PM
Print Friendly and PDF

মধু মাসের আরেক অন্যতম দেশীয় ফল কালোজাম। উপরে কালো আর ভেতরে বেগুনি রঙের মিষ্টি ছোট্ট ফলটি পুষ্টিতে ভরা। কালো জামের বিচিও অনেক রোগের দাওয়াই। এই কালো জামের রয়েছে হাজারো স্বাস্থ্য উপকারিতা। তবে বছরে অল্প কয়েকদিন মেলে পুষ্টিকর এই ফল।

তবে জানেন কি? এই সময় বেশি করে জাম খেলে নানা রোগ থেকে নিস্তার মিলবে। সেই সঙ্গে আপনার সারা বছরের পুষ্টির চাহিদাও মেটাবে। রক্তের টক্সিন দূর করা থেকে শুরু করে হাড় মজবুত করা। সব জায়গায় এর রয়েছে গুণাগুণ। আয়রন, ক্যালসিয়াম, পটাসিয়াম এবং ভিটামিন সি সমৃদ্ধ জাম হৃদরোগ ও ডায়াবেটিস প্রতিরোধ করে। এছাড়াও রয়েছে অনেক স্বাস্থ্য উপকারিতা। জেনে নিন কয়েকটি-

> কালোজাম ভিটামিন সি সমৃদ্ধ। যা আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলবে।

> হৃদরোগ ও ডায়াবেটিসের ঝুঁকি কমায়। কোলেস্টেরল ও হাইপারটেনশন নিয়ন্ত্রণ করে।

> শরীরের রক্ত বৃদ্ধিতে সয়াহতা করে ছোট্ট এই ফলটি।

> হজমশক্তি বাড়ায়, ঠাণ্ডা এবং অ্যালার্জির সমস্যা দূর হয়।

> ত্বক ভালো রাখে, ত্বকের ব্রণ ও কালো ছোপ দূর হয়। দীর্ঘদিন তারুণ্য ধরে রাখে।

> জামকে অ্যান্টিঅক্সিডেন্টের ভাণ্ডার বলা হয়। এটি ক্যান্সার প্রতিরোধেও সাহায্য করে।

> মুখের দুর্গন্ধ দূর হয়, দাঁত ও মাড়ি শক্ত ও মজবুত করে। বিভিন্ন ইনফেকশন কমাতে সাহায্য করে।

> জাম ও জামের বীজ ডায়াবেটিস হলে রক্তের সুগার নিয়ন্ত্রণে সাহায্য করে।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
September 24, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ