শিরোনাম

| |

ব্যারিষ্টার প্রিন্স ইলাহির সুনাম ক্ষুণ্ন করতে মাঠে কু-চক্রী মহল

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: June 30, 2020 5:38 AM
Print Friendly and PDF

মুরাদ হোসাইন।। বাকেরগঞ্জের কৃতিসন্তান জননেত্রী শেখ হাসিনা পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ব্যারিস্টার প্রিন্স ইলাহীর সুনাম ক্ষুণ্ন করতে রাজনীতির মাঠে তৎপর রয়েছে একটি কু-চক্রী মহল। চক্রটি তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচার চালিয়ে তার সম্মান ক্ষুন্ন করতে সর্বদা তৎপর রয়েছে। আর এরই ধারাবাহিকতায় কু-চক্রী মহলটি কিছুদিন যাবত সামাজিক যোগাযোগ মাধ্যমসহ কিছু নাম সর্বস্ব অনলাইন পোর্টালে তার বিরুদ্ধে বিভিন্নভাবে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। জানাগেছে, ব্যারিষ্টার প্রিন্স ইলাহি আইন পেশার পাশাপাশি রাজনীতিতে যুক্ত হন। বর্তমানে তিনি জননেত্রী শেখ হাসিনা পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন।তার এই সাফল্যে ঈর্ষান্বিত হয়ে একটি কুচক্রী মহল তার সন্মানহানি করছে এমনটি জানান ভুক্তভোগী ব্যারিষ্টার প্রিন্স এলাহি। তিনি আরো জানান, অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগভাবে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। মানবাধিকার সংগঠন ন্যাশনাল হিউম্যানরাইস ক্রাইম রিপোর্টার্স ফাউন্ডেশন এর বরিশাল বিভাগীয় সভাপতি মোঃ নুরুল হক মৃধা জানান, একজন সন্মানিত ব্যক্তির বিরুদ্ধে এ রকম মিথ্যা, বানোয়াট এবং ভিত্তিহীন তথ্য দ্বারা নামসর্বস্ব অনলাইন পোর্টালে সংবাদ করে তার সন্মানহানি করা মোটেও কাম্য নয়। আমি মানবাধিকার সংগঠনের পক্ষ থেকে এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানাচ্ছি। এর প্রতিবাদে বাকেরগঞ্জেও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলমগীর সিকদার, মন্নান চৌকিদার, বসির জোম্মাদার, মেহেদী হাসান, হৃদয় খান, শাহালাম হাওলাদার,শামিম শরিফ প্রমূখ। প্রতিবাদ সভায় বক্তারা বলেন, বাকেরগঞ্জের কৃতিসন্তান প্রিন্স ইলাহী ব্যারিস্টারি পাস করার পরে আইন পেশায় সম্পৃক্ত হোন।

এ পেশার পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত। ব্যারিস্টার প্রিন্স ইলাহী বর্তমানে জননেত্রী শেখ হাসিনা পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক। আইন পেশার পাশাপাশি তিনি রাজনীতির সাথে জড়িত থেকে সমাজ সেবায় অবদান রেখে চলেছেন।

এলাকার একটি কুচক্রী বিভিন্ন সময়ে তার সামাজিক সুনাম-সুখ্যাতি নষ্ট করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। সাম্প্রতিক সময়ে ওই কুচক্রী মহলটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ফেক আইডি ব্যবহার করে ও কয়েকটি অনুমোদনবিহীন অনলাইনে অপপ্রচার চালিয়ে তার মান সম্মান ক্ষুন্ন করার জন্য অপচেষ্টা করছে। প্রতিবাদ সভায় বক্তারা ব্যারিস্টার প্রিন্স ইলাহীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ জানিয়ে ওইসব ব্যাক্তিদের দ্রুত আইনের আওতায় আনার দাবী জানান।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
October 25, 2026
Fajr 4:44 am
Sunrise 5:56 am
Zuhr 11:42 am
Asr 3:48 pm
Maghrib 5:28 pm
Isha 6:40 pm
Dhaka, Bangladesh
October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ