শিরোনাম

| |

সরকার ভিআইপি কালচারে বিশ্বাসী নয়: ওবায়দুল কাদের

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: June 28, 2020 2:46 PM
Print Friendly and PDF

সাধারণ ও উচ্চবিত্ত রোগীদের কোনো বাছ-বিচার না করতে সরকারি হাসপাতালসহ চিকিৎসাসংশ্লিষ্ট সবার প্রতি অনুরোধ জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, সাধারণ রোগী ও উচ্চবিত্ত রোগীদের কোনো বাছ-বিচার নয়, সবাইকে সমান চোখে দেখে চিকিৎসা করুন। শেখ হাসিনা সরকার ভিআইপি কালচারে বিশ্বাসী নয়, সরকার এ সংকটে এমন চর্চাকে নিরুৎসাহিত করে।

রোববার দুপুরে রাজধানীর সংসদ ভবন এলাকার সরকারি বাসভবন থেকে পাঠানো এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন।

হাসপাতালগুলোর ব্যবস্থাপনা এবং সমন্বয় বৃদ্ধিতে স্বাস্থ্যবিভাগের দৃষ্টি আকর্ষণ করে ওবায়দুল কাদের বলেন, বিভিন্ন গবেষণা ও গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী করোনায় আক্রান্ত অনেক রোগী বাসাবাড়িতে চিকিৎসা নিচ্ছেন, তাদের সেবা ও প্রয়োজনীয় ডাক্তারি পরামর্শ পেতে টেলি-মেডিসিন সেবা ও হটলাইনে সেবার মান বাড়ানোর অনুরোধ করছি।

করোনার এমন সংক্রমণে কাছের মানুষ দূরে চলে যায়, মুহূর্তেই প্রিয়জন অচেনা হয়ে যায়। আবার মৃত্যুর পর কেউ কাছে আসছে না- এমন করুণ মর্মস্পর্শী কথা উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, পুরোটা জীবন প্রিয়জনের জন্য করে শেষ বিদায় নিচ্ছেন প্রিয় মানুষের স্পর্শহীনতায়, মমতার বন্ধনহীন এসব দৃশ্য।

তিনি বলেন, রোগীর মৃত্যুর ৩ ঘণ্টা পর লাশ থেকে সংক্রমণ ছড়ানোর সুযোগ নেই। এ রোগ অভিশাপ নয়, নিজেকে সুরক্ষিত রেখে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিয়ম মেনে দাফন কাফন করতে পারে আপনজনেরা।

বর্তমানে ৬৬টি ল্যাবে টেস্ট হচ্ছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, এ সুবিধা সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে সরকার। সরকারের পাশাপাশি বেসরকারি হাসপাতালসহ অন্যান্য সংশ্লিষ্টদের জনস্বার্থে পিসিআর ল্যাব স্থাপনে উদ্যোগ নেয়ারও আহ্বান জানান মন্ত্রী।

এ সময় অপরাধী দলীয় পরিচয় কিংবা ক্ষমতাবান হলেও ছাড় দেয়া হবে না বলেও হুশিয়ারি উচ্চারণ করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। সরকারের দুর্নীতিবিরোধী অবস্থানের কথা উল্লেখ করে তিনি বলেন, শুধু স্বাস্থ্যখাতেই নয়, যে কোনো খাতের অনিয়ম, অন্যায়, দুর্নীতি রোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জিরো টলারেন্স নীতিতে অটল।

করোনার এই সংকটে দেশের কয়েকটি জেলায় বন্যা দেখা দেয়ায় তাদের পাশে দাঁড়ানোর জন্য আওয়ামী লীগ নেতাকর্মীদের আহ্বান জানান তিনি।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
November 26, 2026
Fajr 5:01 am
Sunrise 6:20 am
Zuhr 11:46 am
Asr 3:35 pm
Maghrib 5:11 pm
Isha 6:30 pm
Dhaka, Bangladesh
November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ