শিরোনাম

| |

বিএনপির বাজেট প্রতিক্রিয়া শুক্রবার বিকাল ৪টায়

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: June 11, 2020 1:52 PM
Print Friendly and PDF

সরকারের পক্ষ থেকে ২০২০-২১ অর্থবছরের ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকার বাজেট পেশ করা হয়েছে। এ বাজেটের প্রতিক্রয়ায় শুক্রবার বিকাল ৪ টায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার বাসভবন থেকে ভার্চুয়াল সংবাদ সম্মেলন করবেন।

বৃহস্পতিবার দলের চেয়ারপার্সনের মিডিয়া উইংয়ের সদস্য শাইরুল কবির খান বিষয়টি যুগান্তরকে নিশ্চিত করেন।

বৃহস্পতিবার বিকাল ৩টায় সংসদের বিশেষ বাজেট অধিবেশনে ‘অর্থনৈতিক উত্তরণ ও ভতিষ্যৎ পথ পরিক্রমা’ শীর্ষক স্লোগান সম্বলিত ১১০ পৃষ্ঠার বাজেট বক্তৃতা দেন অর্থমন্ত্রী আ. হ. ম. মুস্তফা কামাল।

৫ লাখ ৬৮ হাজার কোটি টাকার বাজেট জিডিপির ১৯ দশমিক ৯ শতাংশ। নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেটে জিডিপির আকার ধরা হয়েছে ৩১ লাখ ৭১ হাজার ৮০০ কোটি টাকা। ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকার বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) ব্যয় ধরা হয়েছে ২ লাখ ৫ হাজার ১৪৫ কোটি টাকা।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
November 26, 2026
Fajr 5:01 am
Sunrise 6:20 am
Zuhr 11:46 am
Asr 3:35 pm
Maghrib 5:11 pm
Isha 6:30 pm
Dhaka, Bangladesh
November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ