শিরোনাম

| |

পৈতৃক সম্পত্তি ও পারিবারিক বিরোধের জেরে হামলা ও পাল্টা মামলা,সুষ্ঠু তদন্তের দাবিতে মানববন্ধন

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: November 11, 2026 2:55 PM
Print Friendly and PDF

নিজস্ব প্রতিবেদক ::: বরিশাল সদর উপজেলার ৮ নম্বর চাঁদপুরা ইউনিয়নের দুর্গাপুর এলাকায় পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে মো. আলীম সরদার নামের এক ব্যক্তিকে কুপিয়ে জখমের ঘটনার পর এক চাঞ্চল্যকর মোড় নিয়েছে। হামলায় গুরুতর আহত মৎস্যজীবী দল নেতার শ্যালকদের নামে উল্টো মামলা দিয়ে দুইজনকে পুলিশ আটক করেছে বলে অভিযোগ উঠেছে।

এর প্রতিবাদে এবং আটক অসুস্থ ব্যক্তির সুচিকিৎসা ও সুষ্ঠু তদন্তের দাবিতে আজ মঙ্গলবার (১০ নভেম্বর) দুর্গাপুর এলাকায় বিশাল মানববন্ধন ও বিক্ষোভ করেছেন এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবার।

স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগী পরিবারের সূত্র জানা যায়, ভুক্তভোগী পরিবারের দাবি, আহত আলীম সরদারের শ্বশুর মৃত জালাল আহমেদ শিকদারের পৈতৃক সম্পত্তির ন্যায্য হিস্যা না দিয়ে তার দুই ভাই কবির শিকদার ও হেলাল শিকদার দীর্ঘদিন ধরে তা জোরপূর্বক আটকে রেখেছেন। এই সম্পত্তি সংক্রান্ত পারিবারিক বিরোধের জের ধরেই ঘটনার সূত্রপাত।

গত (৩১ অক্টোবর) দুর্গাপুর বাসস্ট্যান্ড এলাকায় পূর্বপরিকল্পিতভাবে আলীম সরদারের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালানো হয়। অভিযোগ রয়েছে, কবির শিকদার, হেলাল শিকদার ও তাদের ছেলেরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আলীমকে গুরুতর জখম করেন। পরে স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) ভর্তি করেন।

হামলার পর আহত আলীমের স্বজনরা সাহেবেরহাট (বন্দর) থানায় লিখিত অভিযোগ দিতে গেলে পুলিশ তাদের আগে চিকিৎসা সম্পন্ন করার এবং মেডিকেল সনদ (ইঞ্জুরি সার্টিফিকেট) সংগ্রহের পরামর্শ দেয়। তবে অভিযোগ উঠেছে, মূল হামলার ঘটনা আড়াল করতে এবং আইনি সুবিধা নিতে অভিযুক্ত কবির শিকদার নিজে হাসপাতালে গিয়ে একটি পাল্টা মেডিকেল সনদ সংগ্রহ করেন এবং পিবিআই (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন) কার্যালয়ে একটি পাল্টা মামলা দায়ের করেন।

ওই পাল্টা মামলায় আহত আলীম সরদার এবং তার তিন শ্যালক রহমান, শামীম ও নূর ইসলামসহ সাতজনকে আসামি করা হয়। এই মামলার সূত্র ধরে পুলিশ রাতের আঁধারে অভিযান চালিয়ে আলীম সরদারের শ্যালক শামীম ও তার বড় ভাই নূর ইসলামকে আটক করে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, আটক নূর ইসলাম দীর্ঘদিন ধরে লিভারের অত্যন্ত জটিল রোগে আক্রান্ত এবং বর্তমানে তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন ও ঝুঁকিপূর্ণ।

আজকের মানববন্ধনে অংশ নেওয়া স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগী পরিবারের সদস্যরা তীব্র ক্ষোভ প্রকাশ করে প্রশাসনের কাছে কয়েকটি সুনির্দিষ্ট দাবি জানান, ১. আলীম সরদারের ওপর বর্বরোচিত হামলার প্রকৃত ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত করতে হবে। ২. ঘটনার আসল অপরাধীদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। ৩. পৈতৃক সম্পত্তির বিরোধের জায়গাটি প্রভাবমুক্ত হয়ে আইনগতভাবে ফয়সালা করতে হবে। ৪. মিথ্যা মামলায় নিরপরাধ ব্যক্তিদের হয়রানি অবিলম্বে বন্ধ করতে হবে এবং লিভার আক্রান্ত গুরুতর অসুস্থ নূর ইসলামের দ্রুত সুচিকিৎসা নিশ্চিত করে তাকে নিঃশর্ত মুক্তি দিতে হবে।

মানববন্ধনে চাঁদপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মামুন বলেন, “আমাদের মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক আলিম সরদারের ওপর যে বর্বরোচিত ও নৃশংস হামলা চালানো হয়েছে, আমরা যুবদলের পক্ষ থেকে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একজন রাজনৈতিক সহকর্মী ও স্থানীয় নাগরিকের ওপর এমন সন্ত্রাসী হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।”

যুবদল নেতা মামুন তার বক্তব্যে আরও উল্লেখ করেন, এই হামলার মূল কারণ পৈতৃক সম্পত্তি আত্মসাতের চেষ্টা। আলিম সরদারের শ্বশুরের ন্যায্য সম্পত্তি যারা জোরপূর্বক আটকে রেখেছে, তাদের হাত থেকে সেই পৈতৃক সম্পত্তি উদ্ধার করে ভুক্তভোগী পরিবারের কাছে অবিলম্বে ফিরিয়ে দেওয়ার দাবি জানান তিনি।

এলাকাবাসী হুঁশিয়ারি দিয়ে বলেন, প্রশাসন যদি কোনো প্রকার প্রভাব খাটানো ব্যতিরেকে নিরপেক্ষভাবে ন্যায়বিচার নিশ্চিত না করে, তবে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
November 11, 2026
Fajr 4:52 am
Sunrise 6:06 am
Zuhr 11:42 am
Asr 3:38 pm
Maghrib 5:18 pm
Isha 6:32 pm
Dhaka, Bangladesh
November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ