শিরোনাম
এ এইচ খান :: বরিশাল সদর উপজেলার ৮নং চাদপুরা ইউনিয়নের দুর্গাপুর বাস স্ট্যান্ড সংলগ্ন বাজার এলাকায় জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে চাঁদপুর ইউনিয়ন মৎস্যজীবি দলের সাধারণ সম্পাদক আলিম সরদার (৫০) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।
আজ দুপুরের দিকে দূর্গাপুর বাস স্ট্যান্ডে জমির মালিকানা ও দখল নিয়ে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে উভয় পক্ষের লোকজন বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। একপর্যায়ে লাঠিসোঁটা নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া ও মারামারি শুরু হয়। এতে চাদপুরা ইউনিয়নের দুর্গাপুর গ্রামের বাসিন্দা আঃ রব সরদারের ছেলে আলিম সরদারের মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় ভাবে চিকিৎসা করে এবং পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।বর্তমানে আলিম সরদার হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
আহত আলিম সরদারের স্বজনদের দাবী, প্রতিপক্ষের লোকজন পূর্বপরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে। একই এলাকার হেলাল শিকদার, কবির শিকদার, রাব্বি শিকদার, সিরাজ শিকদার, রাহাত শিকদার, রহমান শিকদার সহ ৫-৭জন মিলে আলিম সরদারের উপর অতিরিক্ত হামলা করে মাথায় দা দিয়ে কোপ মারে এবং শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে নিলা ফুলা জখম করে।
অন্যদিকে অভিযুক্ত পক্ষ বলছে, জমিটি নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে সেখানে অবৈধ ভাবে দখল করতে গেলে অপর পক্ষের উসকানিতে পরিস্থিতি উত্তপ্ত হয়েছে।
আহত আলিম সরদারের পরিবার থেকে মামলা করার প্রস্তুতি নিচ্ছে
বরিশাল মেট্রোপলিটন পুলিশের বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, অভিযোগ পেলে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
| নামাজের সময়সূচি | |
|---|---|
| November 2, 2026 | |
| Fajr | 4:47 am |
| Sunrise | 6:00 am |
| Zuhr | 11:41 am |
| Asr | 3:43 pm |
| Maghrib | 5:23 pm |
| Isha | 6:36 pm |
| Dhaka, Bangladesh | |
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | ||||||
| 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 |
| 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 |
| 16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 |
| 23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 |
| 30 | ||||||