শিরোনাম

| |

বরিশালে এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: September 22, 2026 10:30 PM
Print Friendly and PDF

পারভেজ,বরিশাল প্রতিনিধিঃ বরিশালে এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল-৫ আসনের সংসদ সদস্য ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট মো. মজিবর রহমান সরোয়ার।

এসময় তিনি বলেন, শুধু সার্টিফিকেট অর্জন করলেই হবে না, শিক্ষার্থীদের উপযোগী ও কর্মমুখী শিক্ষা গ্রহণের মাধ্যমে নিজেদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে হবে।

উপযোগী শিক্ষা গ্রহণের মাধ্যমে কর্মসংস্থান নিশ্চিত করতে হবে। শিক্ষার সঙ্গে কর্মসংস্থানের সরাসরি সংযোগ তৈরি করতে হবে, যাতে পড়াশোনা শেষ করে একজন শিক্ষার্থী নিজের যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে কর্মসংস্থানের সুযোগ পায়।

তিনি বলেন, বিএনপি সরকার মানসম্মত শিক্ষা ও কর্মসংস্থান নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। বর্তমান বিশ্বে প্রযুক্তি ও কর্মবাজার দ্রুত পরিবর্তিত হচ্ছে। তাই শিক্ষার্থীদের প্রচলিত শিক্ষার পাশাপাশি কারিগরি, প্রযুক্তি ও বাস্তবভিত্তিক জ্ঞান অর্জন করতে হবে।

তিনি আরও বলেন, এর আগে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার দেশের অন্যান্য খাতের পাশাপাশি শিক্ষাব্যবস্থাকেও ধ্বংস করে গেছে। আমরা চাই শিক্ষাব্যবস্থাকে আধুনিক, যুগোপযোগী ও মানসম্মত করে গড়ে তুলতে। শিক্ষার্থীরা যেন দেশের পাশাপাশি বিশ্বের শ্রমবাজারেও নিজেদের যোগ্যতা প্রমাণ করতে পারে, সে লক্ষ্যে শিক্ষা ও দক্ষতা উন্নয়নে গুরুত্ব দিতে হবে।

জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে সরোয়ার বলেন, আজকের এই সাফল্য তোমাদের ভবিষ্যতের পথচলার একটি গুরুত্বপূর্ণ অর্জন। ভালো ফলাফলের পাশাপাশি নৈতিকতা, মানবিক মূল্যবোধ, দেশপ্রেম ও দায়িত্ববোধ নিয়ে নিজেদের গড়ে তুলতে হবে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল কিশোর মজলিস কমপ্লেক্সের চেয়ারম্যান কে এম শহিদুল্লাহ, সাধারণ সম্পাদক লুৎফর রহমান খান এবং বিদ্যালয়ের সভাপতি মো. রেজাউল কবির।

অনুষ্ঠানে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা প্রদান করা হয়। এ সময় বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
September 22, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ