শিরোনাম

| |

লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের ৮ শিক্ষার্থী নটরডেম ও সেন্ট জোসেফে চান্স

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: September 16, 2026 8:06 PM
Print Friendly and PDF

মুশফিক হাওলাদার, লালমোহন: ভোলার লালমোহনের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের ৮ মেধাবী শিক্ষার্থী ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে দেশের স্বনামধন্য নটরডেম কলেজ ও সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছে।

প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, নটরডেম কলেজে ভর্তির সুযোগ পাওয়া শিক্ষার্থীরা হলেন—মুক্তাদির আল অহন (রোল: ৮৫৫১), মুনতাকিম আল অর্ণব (রোল: ৮৪৭১), মোঃ সালমান রহমান (রোল: ৬০৬৮৩) এবং আরাফাত রহমান সাকিব (রোল: ৪০৫১০)। এর মধ্যে মুক্তাদির আল অহন ও মুনতাকিম আল অর্ণব আপন দুই ভাই।

অন্যদিকে, সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছে প্রতিক চন্দ্র দাশ (রোল: ৫০১৪৪), জুনায়েদ সাকি (রোল: ১২১৪২), মুহতাসিম জাহিন (রোল: ১৫৬২) এবং মোহাম্মদ বিন সাইফ। তবে মোহাম্মদ বিন সাইফের রোল নম্বরটি প্রতিষ্ঠানের প্রকাশিত তথ্যে উল্লেখ করা হয়নি।

এ সাফল্যে আনন্দ ও গর্ব প্রকাশ করেছে লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ। তারা বলছে, শিক্ষার্থীদের মেধা, কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের পাশাপাশি শিক্ষকদের নিবেদিত পরামর্শ এবং পরিবারের অটুট সহযোগিতার ফলেই এ সাফল্য অর্জিত হয়েছে।

লালমোহন হামীম রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আলহাজ্ব মো. রুহুল আমিন জানান , গত বছরও তাদের প্রতিষ্ঠান থেকে ৫ জন শিক্ষার্থী নটরডেম কলেজে ভর্তির সুযোগ পেয়েছিল। ধারাবাহিক এ সাফল্য প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম ও শিক্ষার্থীদের মেধার সক্ষমতার একটি উজ্জ্বল দৃষ্টান্ত।

চূড়ান্তভাবে নির্বাচিত ৮ শিক্ষার্থীকে অভিনন্দন জানিয়েছে লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ। একই সঙ্গে তাদের ভবিষ্যৎ শিক্ষা ও জীবনের সাফল্য কামনা করা হয়েছে।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
September 17, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ