শিরোনাম

| |

বাকেরগঞ্জে জলাতঙ্ক প্রতিরোধে পথ কুকুরদের টিকা প্রদান কর্মসূচি আরম্ভ।

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: September 16, 2026 7:56 PM
Print Friendly and PDF

রাজিউর রহমান মাসুম (বাকেরগঞ্জ): মানুষ ও প্রাণীর নিরাপদ সহাবস্থানকে প্রতিপাদ্য করে বাকেরগঞ্জ পৌরসভায় জলাতঙ্কে প্রতিরোধে পথ কুকুরের টিকা দান কার্যক্রম ২০২৬ শুরু হয়েছে।

কুকুরের মাধ্যমে ছড়ানো জলাতঙ্ক সহ বিভিন্ন রোগের ঝুঁকি কমাতে বাকেরগঞ্জ পৌরসভা এলাকায় রাস্তার বেওয়ারিশ কুকুরদের জলাতঙ্ক প্রতিরোধে এ টিকা দান কার্যক্রম শুরু হয়েছে। এ সময় পৌর এলাকার পথ ও কুকুরদের এই টিকাদান কর্মসূচির আওতায় আনা হবে।

১৬ সেপ্টেম্বর বুধবার দুপুর ২ টায় বাকেরগঞ্জ পৌরসভা প্রাঙ্গনে আয়োজিত জলাতঙ্ক প্রতিরোধে পথ কুকুরকে টিকা প্রদান কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলটন চন্দ্র পাল।

এ সময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ কর্মকর্তা কাজী আলাউদ্দিন মাসুদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন খান তালুকদার ( শাহীন), মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা খন্দকার আমিনুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী হাসনাইন আহমেদ, কৃষি কর্মকর্তা মোহাম্মদ ইশা, পৌর নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন মীরবহর।

পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন চন্দ্র পাল বলেন, বেওয়ারিশ কুকুরের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় কুকুরের কামড়ের মাধ্যমে জলাতঙ্কের মতো প্রাণঘাতী রোগ ছড়িয়ে পড়ার ঝুঁকি কমাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, রাস্তার বেওয়ারিশ কুকুরের পাশাপাশি এই কার্যক্রমে
গৃহপালিত কুকুরদেরও টিকা দেওয়া হবে। আপনাদের বাড়ির পোষা কুকুরকে এই টিকা দিয়ে নিতে পারেন।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
September 17, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ