শিরোনাম

| |

জনকল্যাণ ও রাজনীতিতে অনন্য দৃষ্টান্ত: চাদঁপুরার অহংকার মাহমুদুল হাসান রনি

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: September 13, 2026 10:34 PM
Print Friendly and PDF

নিজস্ব প্রতিবেদক ঃঃ বরিশাল সদর উপজেলা বিএনপির কার্যকরী সদস্য মাহমুদুল হাসান রনি। বরিশাল সদর উপজেলার ৮ নং চাঁদপুরা ইউনিয়নে তৃণমূল রাজনীতি ও সমাজসেবায় এক উজ্জ্বল নক্ষত্রের নাম মাহমুদুল হাসান রনি । তিনি চাদপুরা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মৃধা বাড়ির সন্তান, তার বাবা মৃত আলহাজ্ব মোঃ বাচ্চু মৃধা তিনি দীর্ঘ দিন শিক্ষকতা করেন। মাহমুদুল হাসান রনি দুই দশক ধরে নিজের মেধা, শ্রম ও ব্যক্তিগত অর্থ ব্যয়ে এলাকার মানুষের পাশে দাঁড়িয়েছেন। একজন ত্যাগী রাজনৈতিক ব্যক্তিত্ব এবং সমাজসেবক হিসেবে তিনি চাঁদপুরা ইউনিয়ন তথা গোটা বরিশাল সদর উপজেলায় সর্বমহলে সমাদৃত ও প্রশংসিত।

 

দীর্ঘ রাজনৈতিক পথচলা ও ত্যাগ

মাহমুদুল হাসান রনি একজন পরীক্ষিত ও তৃণমূল থেকে উঠে আসা জাতীয়তাবাদী আদর্শের সৈনিক। ২০০০ সাল থেকে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র রাজনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত। মাহমুদুল হাসান রনি বরিশালের জাতীয় স্থানীয় নির্বাচনে দলের জন্য একজন নিবেদিত প্রান ছিলো।

রাজনৈতিক ক্যারিয়ারে তিনি সাবেক ছাত্রনেতা হিসেবে মাঠ কাঁপিয়েছেন। পরবর্তীতে জাতীয়তাবাদী যুবদলের রাজনীতি করেন । দলের প্রতি তাঁর এই অবিচল নিষ্ঠা ও ত্যাগের মূল্যায়নে বর্তমানে তিনি বরিশাল সদর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সক্রিয় সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

সামাজিক ও অবকাঠামোগত উন্নয়ন

রাজনীতির পাশাপাশি জনকল্যাণমূলক কাজে মাহমুদুল হাসান রনি’র অবদান অতুলনীয়। গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে তিনি এক অনন্য নক্ষত্র। সরকারি অনুদানের অপেক্ষা না করে, সম্পূর্ণ ব্যক্তিগত অর্থায়নে তিনি এ পর্যন্ত ইউনিয়নে বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা নির্মাণ করা স্কুল কলেজ মসজিদ মাদ্রাসাসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদান দিয়ে থাকেন। মাহমুদুল হাসান রনি চাদপুরা ইউনিয়নের অসংখ্য অসহায় মানুষের সেবা করে আসছেন সমাজের গরীব অসহায় মানুষের মেয়ের বিয়ে দেয়া চিকিৎসায় সহযোগিতা করা সহ হাজারো মানুষের যাতায়াতের কথা চিন্তা করে রাস্তা ঘাট নির্মাণে ব্যক্তিগত সহযোগিতা প্রদান করে থাকেন ।

ব্যক্তিগত ও অর্থনৈতিক অবদান
মাহমুদুল হাসান রনি বরিশালের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী।এলাকার সাধারণ মানুষের যেকোনো বিপদ-আপদে মাহমুদুল হাসান রনি সবসময় ভরসার প্রতীক। তিনি ব্যক্তিগত ও অর্থনৈতিকভাবে অসহায়, দুস্থ ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছেন। শিক্ষা, চিকিৎসা কিংবা ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে তাঁর গোপন ও প্রকাশ্য আর্থিক সহযোগিতা সর্বজনবিদিত। করোনাকালীন সংকট কিংবা যেকোনো প্রাকৃতিক দুর্যোগে তিনি ব্যক্তিগত তহবিল থেকে সাধারণ মানুষের মাঝে ত্রাণ ও আর্থিক সহায়তা পৌঁছে দিয়েছেন।

৮ নং চাঁদপুরা ইউনিয়নের স্থানীয় বাসিন্দারা জানান, মাহমুদুল হাসান রনি কেবল একজন রাজনৈতিক নেতাই নন, তিনি আমাদের সুখ-দুঃখের আপন মানুষ। তাঁর মতো নিঃস্বার্থ সমাজসেবক ও ত্যাগী নেতা প্রতিটি এলাকায় প্রয়োজন আমরা তাকে চাঁদপুরা ইউনিয়নের চেয়ারম্যান হিসাবে দেখতে চাই।

ভবিষ্যতেও দলের আদর্শ বুকে ধারণ করে এবং সাধারণ মানুষের ভালোবাসা সাথে নিয়ে চাঁদপুরা ইউনিয়নের সামগ্রিক উন্নয়নে নিজেকে উৎসর্গ করতে চান সাধারণ মানুষের নেতা মাহমুদুল হাসান রনি।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
September 13, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ