শিরোনাম
নিজস্ব প্রতিবেদক এ এইচ খান :: বরিশাল অগ্রণী হাউজিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আব্দুল আজিজ হাওলাদারের অণ্ডকোষ চেপে ধরে চেক ও স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ ইতিমধ্যেই ভাইরাল হয়েছে।সম্প্রতি নগরীর সদর রোডে অগ্রণী হাউজিং অফিসে এই ঘটনাটি ঘটে।
ভুক্তভোগী আব্দুল আজিজ ঘটনাটির সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করলে তা মূহুর্তেই ভাইরাল হয়।
ভিডিওতে দেখা গেছে, আব্দুল আজিজের কক্ষে চারজন যুবক ঢুকে পড়েন। তাদের মধ্যে মোস্তাফিজুর রহমান লিটু নামের এক যুবক আজিজকে মারধর করেন। একপর্যাযে তার অণ্ডকোষ চেপে ধরে দুটি চেক ও একটি সাদা স্টাম্পে স্বাক্ষর নেওয়া হয় এবং এর মূল হোতা পর্দার আড়ালেই রয়ে গেছে আবুল কালাম আজাদ।
স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত লিটু অগ্রণী হাউজিংয়ের কাছাকাছি কাঠপট্টি সড়কের বাসিন্দা হওয়ায় প্রভাব খাটিয়ে এহেন জঘন্য কাজ ঘটিয়েছে।
বর্তমান অবস্থা ও আইনগত সহযোগিতা পাওয়া নিয়ে স্থানীয় সাংবাদিকদের সাথে কথা বলার এক পর্যায়ে ভুক্তভোগী আব্দুল আজিজ অভিযোগ করে বলেন, লিটু একসময় তাদের আবাসন ব্যবসার অংশীদার ছিলেন।
পরবর্তী সময়ে বিনিয়োগের বিপরীতে জমি হস্তান্তরের মাধ্যমে হিসাব নিষ্পত্তি করা হয় এবং কোনো পাওনা নেই—এমন অঙ্গীকারনামাও দেওয়া হয়। এরপরও তিনি এক কোটি টাকা দাবি করে আসছিলেন। ২৭ জুন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অফিসে ঢুকে তাকে মারধর করে জোরপূর্বক ৭০ লাখ টাকার একটি চেক, একটি সাদা চেক ও দুটি সাদা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়া হয়।
তিনি জানান, ঘটনার পর তিনি ব্যাংকে অভিযোগ করায় ওই চেক থেকে টাকা উত্তোলন করা সম্ভব হয়নি। এই ঘটনায় তিনি গত বৃহস্পতিবার আদালতে নালিশি মামলা করেছেন।
তিনি আরও বলেন, আমি বর্তমানে আমার পক্ষে কোন আইনজীবী আদালতে দাড় করাতে পারতেছি না এটা আমার সাথে বৈষম্য করা হচ্ছে। অথচ মোঃ আবুল কালাম আজাদের সাথে গত ২৩/০৪/২০২৪ তারিখের চুক্তির ভিত্তিতে সকল দেনা পাওনা পরিশোধ করা হয় এবং
মোস্তাফিজুর রহমান লিটু গত ১২/১১/২০২৪ তারিখে তিনশত টাকার স্টাম্পে অঙ্গীকারনামার ভিত্তিতে সকল লেনদেন সম্পন্ন করা হয়।
কিন্তু তারা আদালত কে ভুল বুঝিয়ে প্রভাব খাটিয়ে এই ঘটনা কে ভিন্নখাতে প্রবাহিত করার পাঁয়তারা করতেছে। আমি সুষ্ঠু বিচার চাই ও আমার মান সম্মানের যথাযথ মূল্যায়ন ফেরত চাই।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন উল ইসলাম বলেন, মামলাটি আদালতে বিচারিক কার্যক্রম চলমান আছে এবং আমরা প্রাথমিকভাবে অভিযুক্ত দুইজন কে আদালতে সোপর্দ করেছি।