শিরোনাম

| |

বঙ্গোপসাগরে ধরা ৮ কেজির কালো পোয়া বিক্রি অর্ধলাখ টাকায়।

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: July 5, 2026 9:51 PM
Print Friendly and PDF

জনি আলমগীর কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি::পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে এক জেলের জালে ধরা পড়েছে প্রায় ৮ কেজি ওজনের একটি বিরল ও মূল্যবান কালো পোয়া মাছ। স্থানীয়ভাবে ‘লম্বু পোয়া’ বা ‘কালো পোয়া’ নামে পরিচিত মাছটি রোববার সকালে আলীপুর মৎস্য বন্দরের নিলামে ৫০ হাজার টাকায় বিক্রি হয়েছে।

জানা গেছে, ৫৮ দিনের সরকারি নিষেধাজ্ঞা শেষে গত শনিবার (৪ জুলাই) রাতে কুয়াকাটা উপকূলসংলগ্ন বঙ্গোপসাগরে মাছ ধরতে যান জেলে রহিম মাঝি। অন্যান্য মাছের সঙ্গে তার জালে ধরা পড়ে প্রায় ৮ কেজি ওজনের এই মূল্যবান কালো পোয়া মাছটি।
রোববার সকালে মাছটি আলীপুর মৎস্য বন্দরে নিলামে তোলা হলে কুয়াকাটা ফ্রেশ ফিশের স্বত্বাধিকারী পিএম মূসা প্রতি মণ আড়াই লাখ টাকা দরে, অর্থাৎ প্রতি কেজি ৬ হাজার ২৫০ টাকা হিসেবে মোট ৫০ হাজার টাকায় মাছটি ক্রয় করেন।
জেলে রহিম মাঝি বলেন, “৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষে সাগরে গিয়ে এত দামী মাছ পেয়েছি। এতে আমি খুবই আনন্দিত।”
ক্রেতা পিএম মূসা জানান, তিনি বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ কিনে ঢাকা ছাড়াও দেশের বাইরে রপ্তানি করেন। কালো পোয়া মাছের সুইম ব্লাডার (মাছের বালিশ) অত্যন্ত মূল্যবান হওয়ায় আন্তর্জাতিক বাজারেও এ মাছের ব্যাপক চাহিদা রয়েছে। এ কারণেই মাছটির দাম এত বেশি।
কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, স্থানীয়ভাবে এ মাছটি কালো পোয়া বা লম্বু পোয়া নামে পরিচিত। সাধারণত এ প্রজাতির মাছের ওজন ৪ থেকে ৪০ কেজি পর্যন্ত হয়ে থাকে। উচ্চমূল্যের কারণে অনেকেই একে ‘সাগরের কালো সোনা’ বলে থাকেন। ৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষে জেলেদের জালে এমন মূল্যবান মাছ ধরা পড়া নিঃসন্দেহে সুখবর।
####
জনি আলমগীর
কুয়াকাটা পটুয়াখালী প্রতিনিধি
৫ জুলাই ২০২৬

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
August 20, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ