শিরোনাম

| |

আর্জেন্টিনা’র পতাকায় সেজেছে মেহেন্দিগঞ্জ উলানিয়া’র লঞ্চঘাট।

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: June 10, 2026 10:46 PM
Print Friendly and PDF

রাকিব মাহমুদ মেহেন্দিগঞ্জ প্রতিনিধি:: ফুটবল বিশ্বকাপ দেশজ্বুরে টালমাটাল গোটা দেশ। কোন দেশের সমর্থক কে; তার জানান দিতে ভক্তরা নিচ্ছেন নানান পন্থা। বিশেষ করে আর্জেন্টিনা-ব্রাজিল ভক্তরা নিজেদের নানানভাবে উপস্থাপন করছেন।

তাদেরই মধ্যে আছেন বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলা’র উলানিয়া বন্দরের আর্জেন্টিনা প্রেমিক তিন তরুণ ব্যবসায়ী। যারা ঈদের খরচ বাঁচিয়ে ১০ হাজার টাকা ব্যয়ে সাদা-আকাশী নীল পতাকায় সাজিয়েছেন পুরো লঞ্চঘাট। যা এখন আর্জেন্টিনার সমর্থকদের সেলফি স্পটে পরিণত হয়েছে।

জানা গেছে, সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন বরিশাল জেলার নদীবেষ্টিত মেহেন্দিগঞ্জ উপজেলার অন্যতম ব্যস্ততম নৌ-বন্দর উলানিয়া নদীবন্দর। প্রতিদিন হাজার হাজার মানুষের সমাগম এই বন্দর এলাকা ঘিরে।

এই বন্দর এলাকায় ব্যবসা করেন স্বজল সূত্রধর (২৫), সোহেল চৌকিদার (২৯) এবং সোহাগ (৩৫) নামের তিন বন্ধু। তারা তিনজনেই আর্জেন্টিনা আর লিওনেল মেসির ভক্ত। আর সেই ভালোবাসা থেকে তিন বন্ধু মিলে নিজ হাতে আর্জেন্টিনার পতাকায় সাজিয়েছেন পুরো লঞ্চঘাট ঘাট।

বিশ্বকাপের আগ মুহূর্তে বড় হোঁচট খেল ব্রাজিল
তিন বন্ধু জানান, গেল ঈদুল আজহায় নিজেদের ঈদের খরচ বাঁচিয়ে তিন বন্ধু মিলে ১০ হাজার টাকা ব্যয় করে আর্জেন্টিনার বিশাল পতাকা, ফেস্টুন আর ব্যানার বানিয়েছেন। তা দিয়েই পুরো লঞ্চঘাটের পন্টুন এবং যাত্রী ছাউনি সাজিয়েছেন।

উদ্যোক্তা স্বজল সূত্রধর বলেন, মেসির খেলা দেখে আর্জেন্টিনার প্রেমে পড়েছি। ভালোবাসার দলটির জন্য আমরা সব করতে পারি। ঈদের খরচ বাঁচিয়ে তিন বন্ধু মিলে ঠিক করলাম, আমাদের এই ঘাটটাই সাজাবো। যাতে দূর থেকে সবাই বোঝে, এটা আর্জেন্টিনার এলাকা।

আর্জেন্টিনার পতাকায় ঘাট সাজানোর পর স্থানীয় ব্রাজিল সমর্থকদের টিপ্পনী আর ‘চোখ রাঙানি’ সহ্য করতে হয়েছে বলেও জানান সজল। তবে বিষয়টিকে তারা বন্ধুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বিতা হিসেবেই দেখছেন। ‘এটা তো ভালোবাসার লড়াই। মাঠের খেলার মতোই ঘাটে ঘাটে লড়াই চলবে,’ হাসতে হাসতে বলেন তিনি।

উলানিয়া লঞ্চঘাটের ইজারাদার সৈয়দ আকবর আলী বিষয়টিকে ইতিবাচকভাবেই দেখছেন। তিনি বলেন, আমাদের ছোট ভাইরা আর্জেন্টিনার সমর্থক। আবেগ থেকে ঘাটটি সুন্দর করে সাজিয়েছে তারা । এতে আমাদের আপত্তির কিছু নেই। বরং বিশ্বকাপের যে উন্মাদনা, সেটা উলানিয়াতেও ছড়িয়ে পড়েছে- এটাই বড় কথা। ঘাটের সৌন্দর্যও বেড়েছে।

প্রতিদিন শত শত যাত্রী লঞ্চ থেকে নেমেই সাদা-আকাশী নীল ক্যানভাসের সামনে দাঁড়িয়ে ছবি তুলছেন। স্থানীয় চায়ের দোকান থেকে বাজারের আড্ডা- সবখানেই এখন আলোচনার কেন্দ্রে ‘মেসির ঘাট’।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
November 23, 2026
Fajr 4:59 am
Sunrise 6:14 am
Zuhr 11:44 am
Asr 3:35 pm
Maghrib 5:14 pm
Isha 6:30 pm
Dhaka, Bangladesh
November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ