শিরোনাম
স্টাফ রিপোর্টার :: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বরিশাল নগর বাসি সহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও বরিশাল মহানগর জাতীয়তাবাদী যুব দলের অন্য তম নেতা সাকলাইন মোস্তাক।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ত্যাগ, কোরবানি ও মানবতার মহান শিক্ষা নিয়ে আমাদের মাঝে সমাগত হয়েছে পবিত্র ঈদুল আজহা। এই ঈদ সকল ভেদাভেদ ভুলে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভালোবাসার বন্ধনকে আরও সুদৃঢ় করুক—এটাই আমার প্রত্যাশা।”
তিনি আরও বলেন, বরিশাল নগর বাসির সুখ-দুঃখের সাথী হয়ে তিনি সবসময় পাশে থাকার চেষ্টা করেছেন এবং ভবিষ্যতেও বরিশাল নগর বাসির সাথে থেকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও নাগরিকবান্ধব হিসেবে বরিশাল নগর গড়ে তুলতে কাজ করতে চাই।
সাকলাইন মোস্তাক বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের বরিশাল মহানগরের সকল নেতা কর্মীদের পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানায় এবং সবাইকে ত্যাগের মহিমায় মহিমান্বিত হয়ে দেশের জন্য কাজ করার আহবান জানান।
শুভেচ্ছা বার্তার শেষে তিনি সকলের সুস্বাস্থ্য, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন এবং পবিত্র ঈদুল আজহার শিক্ষা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে প্রতিফলিত হোক—এই প্রত্যাশা ব্যক্ত করেন।