শিরোনাম
নিজস্ব প্রতিবেদক :: বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) এয়ারপোর্ট থানা পুলিশ পৃথক তিনটি অভিযান পরিচালনা করে মোট ১৬৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এয়ারপোর্ট থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের বিপুল পরিমাণ মাদকসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।
প্রথম অভিযান ৩৯ পিস ইয়াবাসহ রুবেল গ্রেফতার থানা পুলিশ সূত্রে জানা গেছে, এয়ারপোর্ট থানার এসআই (নিঃ) আব্দুল্লাহ মোঃ আল মোমেন-এর নেতৃত্বে এএসআই (নিঃ) মোঃ মাহবুবুর রহমান, এএসআই (নিঃ) মোঃ দেলোয়ার হোসেন, এএসআই (নিঃ) সুমন মিয়া-২ এবং কং/১৩৪৪ মোঃ রনিসহ পুলিশের একটি চৌকস টিম মাধবপাশা এলাকায় অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে মাধবপাশা ইউনিয়নের মুশুরিয়া সাকিনস্থ আসামির বসতঘরের সামনের রাস্তা থেকে মোঃ রুবেল হাওলাদার (৩৭) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। সে মুশুরিয়া (১নং ওয়ার্ড, মাধবপাশা ইউপি) এলাকার মৃত আঃ খালেক হাওলাদার ও মৃত সাফিয়া বেগমের ছেলে। গ্রেফতারের সময় তার হেফাজত থেকে ৩৯ (উনচল্লিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
দ্বিতীয় অভিযান ১৫ পিস ইয়াবাসহ আলাল গ্রেফতার
পৃথক আরেকটি অভিযানে এয়ারপোর্ট থানা পুলিশ মোঃ আলাল হোসেন (২৮) নামের আরও এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। সে চাঁদপাশা বটতলা (মিনহাজ সিকদার বাড়ি) এলাকার মোঃ আলমগীর সিকদার ও মৃত কহিনুর বেগমের ছেলে। বর্তমানে সে নথুল্লাবাদ রুপালী ব্যাংক সংলগ্ন খোকন বিহারী বাড়ির রোকন মিয়ার বাসার ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিল। গ্রেফতারকালে তার কাছ থেকে ১৫ (পনের) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
তৃতীয় অভিযান ১১২ পিস ইয়াবাসহ আরিফ গ্রেফতার
একই দিন এসআই (নিঃ) আব্দুল্লাহ মোঃ আল মোমেন সংগীয় ফোর্সসহ রায়পাশা কড়াপুর ইউনিয়নে অপর একটি বিশেষ অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে রায়পাশা সাকিন এলাকা থেকে মোঃ আরিফ খান (২৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। সে মধ্য কড়াপুর (২নং ওয়ার্ড, ১নং রায়পাশা কড়াপুর ইউপি) এলাকার আঃ ছালাম খান ও মাকছুদা বেগমের ছেলে। তল্লাশিকালে তার কাছ থেকে ১১২ (একশত বার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এয়ারপোর্ট থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত তিন আসামির বিরুদ্ধেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক তিনটি মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। মাদকের বিস্তার রোধে পুলিশের এই কঠোর ও বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।