শিরোনাম

২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ৯:৩৫

মেহেন্দিগঞ্জে ২৫ টি চোরাই গরু জব্দ, আটক-৩ জন।

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: মে ২৩, ২০২৬ ৯:৩৩ অপরাহ্ণ
Print Friendly and PDF

রাকিব খান মেহেন্দিগঞ্জ প্রতিনিধি:: মেহেন্দিগঞ্জ উপজেলা’র ১২ নং দড়িচর খাজুরিয়া ইউনিয়ন থেকে গোপন সংবাদের ভিত্তিতে বাছুর’সহ ২৫ টি চোরাই গরু জব্দ করেন মেহেন্দিগঞ্জ থানা পুলিশ। এ ঘটনায় ৩জনকে আটক করা হয়েছে।

আজ ২৩ মার্চ শনিবার দুপুরে মেহেন্দিগঞ্জ থানা’র তদন্ত অফিসার মতিউর রহমানের নেতৃত্বে পুলিশের একটি চৌকশ দল কম্পিং অপরেশন চালিয়ে বামনের চর এলাকা থেকে চোরাই গরুগুলো জব্দ করতে সক্ষম হন।

তিনি সংবাদ মাধ্যমকে জানান, কোরবানির ঈদকে সামনে রেখে দেশের বিভিন্ন এলাকা থেকে চুরি হওয়া গরু বিক্রির উদ্দেশ্যে দড়িচর খাজুরিয়া ইউনিয়নে মজুত করা হয়েছে। এমন সংবাদের ভিত্তিতে মেহেন্দিগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ মমিন উদ্দিনের নির্দেশনায় তারা এই অভিযান পরিচালনা করেন।

এখানো আরো ৫০ এর অধিক চোরাই গরু বিভিন্ন ব্যক্তির ব্যক্তিগত গোয়াল ঘরে লুকিয়ে রাখা হয়েছে বলে একটি সূত্র জানিয়েছে।

উল্লেখ্য গত কয়েকমাস আগে দাদপুরের চর থেকে ৭টা চোরাই গরু উদ্ধার ও ১ জনকে আটক করছিল মেহেন্দিগঞ্জ থানা পুলিশ। তবে গরু চোর চক্রের মূল হোতারা অধরাই রয়ে যায়।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
May 23, 2026
Fajr 3:48 am
Sunrise 5:09 am
Zuhr 11:55 am
Asr 4:34 pm
Maghrib 6:40 pm
Isha 8:01 pm
Dhaka, Bangladesh
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

সংবাদ সংগ্রহে সারাক্ষণ