শিরোনাম

| |

সৌদি প্রবাসী নারীর মরদেহ উদ্ধার।

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: May 18, 2026 4:10 PM
Print Friendly and PDF

জনি আলমগীর কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি:::

পটুয়াখালীর কলাপাড়ায় মরিয়ম বেগম (৩৮) নামে এক সৌদি প্রবাসী নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার চাকামাইয়া ইউনিয়নের দারোগারতবক এলাকার নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনার পর থেকে তার স্বামী নাসির সিকদার পলাতক রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুই সন্তানের জননী মরিয়ম বেগম দীর্ঘ প্রায় আট বছর ধরে সৌদি আরবে কর্মরত ছিলেন। প্রায় আটদিন আগে তিনি দেশে ফেরেন। দেশে আসার পর স্বামী নাসির উদ্দিন তার কাছে টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাদের মধ্যে পারিবারিক বিরোধ সৃষ্টি হয়। একপর্যায়ে মরিয়মকে মারধরের ঘটনাও ঘটে বলে অভিযোগ রয়েছে।
স্থানীয়রা জানান, ভোররাতে নাসির উদ্দিন তার শ্বশুর জালাল গাজীকে ফোন করে জানান, মরিয়ম আত্মহত্যা করেছেন। এরপর থেকেই তিনি আত্মগোপনে চলে যান। সকালে এলাকাবাসী বাড়িতে গিয়ে আঙিনায় মরিয়মের মরদেহ পড়ে থাকতে দেখেন এবং পুলিশকে খবর দেন।
খবর পেয়ে কলাপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।
#####
জনি আলমগীর
কুয়াকাটা, পটুয়াখালী
মোবাইল: ০১৭৩৪৭৭৩৫৮০

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
September 21, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ