শিরোনাম
জনি আলমগীর, কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি :
পটুয়াখালীর কলাপাড়ায় শতাধিক প্রান্তিক কৃষক ও কৃষাণীর মাঝে বিনামূল্যে উন্নতমানের ধান ও বিভিন্ন জাতের সবজি বীজ বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের ‘দাবি প্লাস’ কর্মসূচির আওতায় এসব বীজ বিতরণ করা হয়।
কলাপাড়া শাখা ও বরগুনা আঞ্চলিক কার্যালয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরগুনা আঞ্চলিক ব্যবস্থাপক মাহামুদুল হাসান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক মাইক্রোফাইন্যান্স দাবি প্লাসের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার বি. এম. আফজাল হোসেন।
এসময় আরও উপস্থিত ছিলেন জেলা ব্যবস্থাপক ওয়াস শফিকুল ইসলাম, এরিয়া ম্যানেজার (দাবি) মীর সোহেল, উপজেলা হিসাব ব্যবস্থাপক সুশিল চন্দ্র সমদ্দার, শাখা ব্যবস্থাপক (দাবি) বিসিইউপি মো. হান্নান, শিবশংকর বিশ্বাস, সায়মুন ইসলামসহ অন্যান্যরা।
বীজ বিতরণের আগে সুবিধাভোগী কৃষক ও কৃষাণীদের বীজ বপন, পরিচর্যা ও উৎপাদন বৃদ্ধির বিভিন্ন কৌশল বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। বক্তারা বলেন, প্রান্তিক কৃষকদের কৃষিকাজে উৎসাহিত করতে এবং নিরাপদ খাদ্য উৎপাদন বাড়াতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
####
জনি আলমগীর
কুয়াকাটা, পটুয়াখালী প্রতিনিধি
তারিখ: ১৮-০৫-২০২৬
মোবাইল: ০১৭৩৪৭৭৩৫৮০