শিরোনাম

| |

কলাপাড়ায় বসতবাড়ি থেকে জেলেদের বরাদ্দের সরকারি চাল উদ্ধার।।

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: May 16, 2026 2:59 PM
Print Friendly and PDF

জনি আলমগীর, কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি::

পটুয়াখালীর কলাপাড়ায় একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে জেলেদের জন্য বরাদ্দকৃত সরকারি ৭৮০ কেজি চাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। শুক্রবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের আমিরাবাদ গ্রামের ‘ইতালি বাড়ি’ নামে পরিচিত ইমরান হোসেনের বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে সরকারি সিলযুক্ত ২৬টি বস্তায় সংরক্ষিত মোট ৭৮০ কেজি চাল উদ্ধার করা হয়। পাশাপাশি ঘটনাস্থল থেকে আরও ২৪টি খালি বস্তাও জব্দ করা হয়েছে।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব চাল উদ্ধার করা হয়েছে। তবে বাড়িটিতে শুধুমাত্র নারী সদস্যরা উপস্থিত থাকায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিক্রির উদ্দেশ্যে ইউনিয়ন পরিষদ সংশ্লিষ্ট কোনো ব্যক্তি বা চক্র সরকারি চালগুলো ওই বাড়িতে মজুদ করে রেখেছিল। এ ঘটনায় জড়িতদের শনাক্তে তদন্ত চলছে এবং মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
####
জনি আলমগীর
কুয়াকাটা, পটুয়াখালী
১৬-০৫-২০২৬
মোবাইল: ০১৭৩৪৭৭৩৫৮০

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
September 10, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ