শিরোনাম

| |

চাঁদা তোলার সময় বরগুনায় শ্রমিক দল সভাপতিসহ আটক ২

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: May 5, 2026 10:30 PM
Print Friendly and PDF

 বরগুনা প্রতিনিধি ::: বরগুনার আমতলী চৌরাস্তায় মাহেন্দ্র ও সিএনজিচালিত অটোরিকশা থেকে চাঁদা তোলার সময় পৌর শ্রমিক দল সভাপতি মো. মিল্টন হাওলাদার ও লাইনম্যান সুমনকে পুলিশ আটক করেছে। মঙ্গলবার দুপুরে তাদের আটক করা হয়।
জানা গেছে, গত জানুয়ারি মাস থেকে আমতলী চৌরাস্তায় সিএনজি অটোরিকশা ও মাহেন্দ্র স্ট্যান্ড থেকে পৌর শ্রমিক দল সভাপতি মিল্টন হাওলাদার চাঁদা আদায় করে আসছেন। এ নিয়ে দলের দুইপক্ষের মধ্যে গত ৭ মার্চ সংঘর্ষের ঘটনা ঘটে।
ওই সময় বরগুনা-১ আসনের সংসদ সদস্য মাওলানা মাহমুদুল হোসাইন অলি উল্লাহ আমতলী উপজেলার সব স্ট্যান্ড থেকে চাঁদা আদায় বন্ধ করে দেন। এতে গত দেড় মাস সব স্ট্যান্ডে চাঁদা আদায় বন্ধ ছিল; কিন্তু এপ্রিল মাসের শেষের দিকে আমতলী পৌর শ্রমিক দল সভাপতি মিল্টন হাওলাদার সিএনজি অটোরিকশা ও মাহেন্দ্র স্ট্যান্ডে চাঁদা আদায় শুরু করেন।নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন সিএনজি অটোরিকশা ও মাহেন্দ্রচালক বলেন, দেড় মাস চাঁদা আদায় বন্ধ থাকার পর গত শনিবার থেকে মাহেন্দ্র ও সিএনজি থেকে মিল্টন চাঁদা আদায় শুরু করেন। মঙ্গলবার পুলিশ এসে চাঁদা আদায়কালে শ্রমিক দল পৌর শাখার সভাপতি মিল্টন হাওলাদার ও তার লাইনম্যান সুমনকে আটক করেছে।
আমতলী থানার ওসি আবু সাহাদাৎ মো. হাসনাইন পারভেজ বলেন, স্ট্যান্ড থেকে চাঁদা আদায়কালে মিল্টন ও সুমন নামের দুইজনকে আটক করা হয়েছে। তথ্য যাচাই-বাছাই শেষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বরগুনা জেলা শ্রমিক দলের সভাপতি নাসির উদ্দিন মোল্লা জানান, মিল্টন হাওলাদার আমতলী পৌর শ্রমিক দলের সভাপতি। অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
October 25, 2026
Fajr 4:44 am
Sunrise 5:56 am
Zuhr 11:42 am
Asr 3:48 pm
Maghrib 5:28 pm
Isha 6:40 pm
Dhaka, Bangladesh
October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ