শিরোনাম

| |

সমুদ্র বন্দরগুলো তিন নম্বর সতর্ক সংকেত,বরিশালসহ সারাদেশে ঝড়-বৃষ্টির আশঙ্কা

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: April 29, 2026 11:10 AM
Print Friendly and PDF

অনলাইন ডেস্ক :: উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের প্রভাবে দেশের সমুদ্রবন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর
চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে এই সতর্ক সংকেত দেখাতে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে আগামী ৯৬ ঘণ্টায় সারাদেশে মাঝারি থেকে অতিভারি বৃষ্টিপাতের সম্ভাবনার কথাও জানানো হয়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম স্বাক্ষরিত সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।
কালবৈশাখী ঝড়ের সতর্কতাআবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সারাদেশে কালবৈশাখী ঝড়ের আশঙ্কা রয়েছে। এই ধারা মে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত অব্যাহত থাকতে পারে।এই সময় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০–৮০ কিমি বেগে দমকা হাওয়াসহ বজ্রঝড় বয়ে যেতে পারে।বরিশালসহ বিভিন্ন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনাআগামী বুধবার (২৯ এপ্রিল) বরিশালসহ দেশের আটটি বিভাগে অনেক স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়া, বজ্রপাত এবং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।বরিশালসহ উপকূলীয় এলাকায় বজ্রঝড় ও দমকা হাওয়ার কারণে নদীপথ ও নৌযান চলাচলে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।পাহাড়ধসের শঙ্কা চট্টগ্রাম ও সিলেট বিভাগে অতিভারি বৃষ্টির কারণে পাহাড়ধসের ঝুঁকির কথাও সতর্কবার্তায় উল্লেখ করা হয়েছে।এদিকে গত ২৪ ঘণ্টায় সিলেটে ১৮৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা অতি ভারী বর্ষণ হিসেবে বিবেচিত।সতর্কতা ও পরামর্শ আবহাওয়াবিদরা জানিয়েছেন, এই সময়ে খোলা স্থানে অবস্থান না করা, গাছের নিচে আশ্রয় না নেওয়া এবং বজ্রপাতের সময় নিরাপদ স্থানে থাকার জন্য বিশেষভাবে সতর্ক থাকতে হবে।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
July 22, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ