শিরোনাম

| |

মেহেন্দিগঞ্জ উপজেলায় অতিরিক্ত দামে তেল বিক্রি, ৩০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: April 18, 2026 9:16 PM
Print Friendly and PDF

রাকিব মাহমুদ মেহেন্দিগঞ্জ প্রতিনিধি//বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার চানপুর ইউনিয়নের খন্তাখালী গ্রামে গোপন তথ্যের ভিত্তিতে মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ রিয়াজুর রহমান ও থানা অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান এর নেতৃত্বে এক বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।

আজ বৃহস্পতিবার বিকেলে খন্তাখালী গ্রামে অভিযান চালিয়ে অতিরিক্ত দামে ডিজেল ও পেট্রোল বিক্রির দায়ে মুদি দোকানদার আঃ রশিদ আখন কে আটক করে প্রশাসন।
তার স্বীকারোক্তি মোতাবেক এক আত্মীয়ের বাড়ির আঙ্গিনা থেকে ৬০০ লিটার ডিজেল (তিন ব্যারেল)
ও ৬০ লিটার পেট্রোল জব্দ করা হয়।

আজ বৃহস্পতিবার বিকেল ৫ টায় ভ্রাম্যমান আদালতের বিচারক ও মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ রিয়াজুর রহমান ২০০৯ সালের ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪০ ধারায় তাকে ৩০ হাজার টাকা জরিমানা করে অনাদায়ে ১ বছরের কারাদন্ড প্রদান করেন।
পরবর্তীতে অভিযুক্ত আঃ রশিদ আখন ৩০ হাজার টাকা নগদ জরিমানা প্রদান করে মুক্তি পান।

এবিষয়ে মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ রিয়াজুর রহমান গণমাধ্যমকে জানান, যে বা যাহারাই জ্বালানি তেল মজুত রেখে সংকট সৃষ্টির করে সরকার নির্ধারিত মূল্যের অতিরিক্ত দামে বিক্রি করবেন তাদের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
August 20, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ