শিরোনাম
স্টাফ রিপোর্টার ::- মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বরিশাল রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে মুক্তিযুদ্ধের তথ্য ও দলিল প্রদর্শনী এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীরা মুক্তিযুদ্ধের চেতনায় অনুপ্রাণিত হয়ে বিভিন্ন চিত্র অঙ্কন করে।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল শিক্ষা বোর্ডের সম্মানিত চেয়ারম্যান প্রফেসর মো. ইউনুস আলী সিদ্দিকী। তিনি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন এবং মুক্তিযুদ্ধের ইতিহাস চর্চার গুরুত্ব তুলে ধরে বলেন, “নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে হবে, যাতে তারা দেশের প্রতি দায়িত্বশীল হয়ে গড়ে ওঠে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি আনিসুর রহমান স্বপন, সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ ও সাবেক সভাপতি নজরুল বিশ্বাস। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি সুশান্ত ঘোষ।
বক্তারা বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শেষে অতিথিরা অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন।
| নামাজের সময়সূচি | |
|---|---|
| March 5, 2026 | |
| Fajr | 5:02 am |
| Sunrise | 6:13 am |
| Zuhr | 12:09 pm |
| Asr | 4:23 pm |
| Maghrib | 6:06 pm |
| Isha | 7:17 pm |
| Dhaka, Bangladesh | |