শিরোনাম

| |

ভোলার লালমোহনে অর্ধশত মৎস্যজীবী পেলেন বকনা বাছুর

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: March 20, 2025 7:51 PM
Print Friendly and PDF

মো. মুশফিক হাওলাদার ভোলা প্রতিনিধি::- ভোলার লালমোহন উপজেলায় বিকল্প কর্মসংস্থানের লক্ষে অর্ধশত মৎস্যজীবীকে বিনামূল্যে গরুর বকনা বাছুর প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় নিবন্ধিত এসব মৎস্যজীবীদের বকনা বাছুর প্রদান করা হয়।

লালমোহন উপজেলা মৎস্য কর্মকর্তা আলী আহমদ আখন্দের সভাপতিত্বে এ সময় উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা আহসান উল্যাহ, সামুদ্রিক মৎস্য কর্মকর্তা মো. সাইদুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা মো. খলিলুর রহমান ইমন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মুহাদ্দীস মাওলানা মো. আব্দুল হকসহ সংশ্লিষ্ট দপ্তরের অন্যান্য কর্মকর্তা ও সুফলভোগী মৎস্যজীবীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
August 24, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ