শিরোনাম

| |

কলাপাড়ায় ধর্ষণ বিরোধী লাঠি মিছিল ও বিক্ষোভ

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: March 16, 2025 10:23 AM
Print Friendly and PDF

জনি আলমগীর কুয়াকাটা কলাপাড়া( পটুয়াখালী) প্রতিনিধি::- পটুয়াখালীর কলাপাড়ায় সাধারণ ছাত্র জনতার আয়োজনে সারা দেশের মধ্যে ধর্ষণ ও নারী নির্যাতন বেড়ে যাওয়ায় ধর্ষণ বিরোধী লাঠি মিছিল ও বিক্ষোভ প্রতিবাদ করা হয়েছে।

আজ শনিবার সকাল ১১টায় কলাপাড়া প্রেসক্লাব প্রাঙ্গণ থেকে এ ধর্ষণ বিরোধী লাঠি মিছিলটি শুরু করে শহরের প্রধান প্রধান গলি প্রদক্ষিণ করে আবার প্রেসক্লাবের সামনে এসে আলোচনা ও বিক্ষোভ প্রতিবাদের মধ্যে দিয়ে শেষ হয়।

এ সময় উপস্থিতিদের মধ্যে থেকে বক্তব্য রাখেন যুবনেতা মাহবুবুর আলম নাঈম, আমরা কলাপাড়াবাসীর সভাপতি মো. নজরুল ইসলাম, সেক্রেটারি নাজমুস সাকিব, সাধারণ শিক্ষার্থী রবিউল ইসলাম অন্তর, সাধারণ শিক্ষার্থী মেহেদী হাসান রাতুলসহ প্রমূখ।

বক্তৃতারা বলেন, সমাজে নারীর প্রতি সহিংসতা, বিশেষ করে ধর্ষণের বিরুদ্ধে জোরালো প্রতিবাদ জানাতে এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ লাঠি মিছিলটি করা হয়েছে।

পরে সাধারণ ছাত্ররা কয়েকটি দাবী তুলে ধরেন, ধর্ষণের মতো জঘন্য অপরাধের দ্রুত বিচার নিশ্চিত করতে হবে, নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ও প্রশাসনকে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে। এবং সমাজে নারীর প্রতি সহিংসতা রোধে সচেতনতা বৃদ্ধির জন্য শিক্ষা ও প্রচারণা চালাতে হবে

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
August 30, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ